1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:৩৩|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

জনবল সংকটে স্বাস্থসেবা ব্যাহত হচ্ছে : বিশ্বনাথে স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪,
  • 403 বার দেখা হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে প্রথম সফরে এসে, স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামান্ত লাল সেন বলেছেন, জনবল সংকট ও অন্যান্য আনুসাঙ্গিক ব্যবস্থার কারণে উপজেলাগুলোতে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। যদি জনবল সংকট দূর করতে পারি তাহলে মানুষ এখানে থাকবে। এই গুলো নিরসনের লক্ষ্যেই কাজ করছি। মন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যদি আমরা চিকিৎসাব্যবস্থা ভালোভাবে পৌঁছে দিতে পারি, তাহলে মেডিকেল কলেজ গুলোতে ভীড় হবে না। দেশের মেডিকেল কলেজগুলোতে শুধু সেবা দেয়া হয় না সেখানে শিক্ষা ও গবেষণা করা হয়। তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোকে গুরুত্ব দিতে হবে।
বুধবার (৬ মার্চ) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি । মন্ত্রী এসময় বলেন, সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থা খুব একটি ভালো না। জনবল সংকট রয়েছে। ভবনের সংস্কার প্রয়োজন। এছাড়াও সেখানে ডাক্তারদের উপস্থিতি কম থাকায় তাদেরকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে একজন পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে না পাওয়ায় তাকে সাসপেন্ড করা হয়েছে। তবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আশানুরূপ ভালো।
মন্ত্রী তখন বলেন, সিলেট আমরা জন্মভূমি। আর বিশ্বনাথে আমরা বাবা-মার বাড়ি। যদিও এখানে আমরা কোনদিন আসিনি তবে এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জমান চৌধুরী সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24