1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| ভোর ৫:১০|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

শাহরুখের জন্যে শিরানের ব্যক্তিগত কনসার্ট

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় রবিবার, মার্চ ১৭, ২০২৪,
  • 729 বার দেখা হয়েছে

ভারতবাসীর মন জয় করে গেলেন ব্রিটিশ পপশিল্পী এড শিরান। ১৬ মার্চ মুম্বাইতে জমজমাট কনসার্ট করেছেন জনপ্রিয় এই তারকা শিল্পী। যদিও আক্ষরিক অর্থে বিশাল কনসার্টের চেয়ে বেশি আলোচিত হচ্ছে শাহরুখের প্রাসাদোপম বাড়ি মান্নাতে এড শিরানের সফর।

কনসার্টের আগেই বলিউড বাদশাহর বাড়ি বেড়াতে গিয়েছিলেন শিরান। গায়কের মান্নাত ভ্রমণ এবং শাহরুখের জন্য ব্যক্তিগত কনসার্ট করার বিষয় নিয়ে চলছে জোর আলোচনা।

শাহরুখ খানের জন্য এড শিরানের ব্যক্তিগত ওই কনসার্টের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফারাহ খানের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, শিরানের পাশে বসে আছেন শাহরুখ খান।

এড শিরান। রয়টার্স
এড শিরান।

গায়কের সাড়াজাগানো ‘পারফেক্ট’ গানের সঙ্গে তাল মেলাচ্ছেন কিং খান। গান গাওয়ার সঙ্গে সঙ্গে গিটার বাজাতে দেখা যায় শিরানকে। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে, শিরানের জনপ্রিয় গানটি মুগ্ধ হয়ে শুনেছেন শাহরুখ। ধারণা করা হচ্ছে, গৌরী খানের রেস্তোরাঁয় বসেছিল শিরানের বিশেষ এই গানের আসর।

কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেন শাহরুখ ঘরনি গৌরী খান। ছবিগুলোয় স্পষ্ট বোঝা যাচ্ছিল, এই দম্পতির বাড়িতে বেড়াতে গেছেন এড শিরান। সপ্তাহের শুরুতে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন গায়ক। ভিডিওতে দেখা গেছে, এড শিরানকে নিজের সিগনেচার পোজ শেখানোর চেষ্টা করছিলেন কিং খান।

শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে এড শিরানের কনসার্টে মেতে ওঠে পুরো ভারত। ছিল না তিল ধারণের ঠাঁই। কনসার্টে আরমান মালিকের সঙ্গে শাহরুখ খানের সিগনেচার পোজ দিয়ে সবাইকে চমকে দেন শিরান। পাশাপাশি দিলজিৎ দোসাঞ্জের সঙ্গেও পারফর্ম করেন গায়ক। জনপ্রিয় পাঞ্জাবি গান গেয়েছেন দুজন। কোনো রকম ভুল ছাড়াই জনপ্রিয় পাঞ্জাবি গান ‘লাভার’ গেয়ে দর্শকদের তাক লাগিয়ে দেন ব্রিটিশ পপশিল্পী।

গানের ভিডিও ক্লিপ পোস্ট করে দিলজিৎ লিখেছেন, ‘প্রথমবার পাঞ্জাবি গান গাইলেন এড শিরান, চক দে!’

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24