1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| সকাল ৭:৩২|
শিরোনামঃ
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁও এ নির্বাচনী প্রস্তুতি সভা ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন জগন্নাথপুরে ডিএসবি’সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা পেলেন জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ছাতকে সংবাদ সম্মেলন হাফেজ মাওলানা কাদিরের জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া ছাতক দাঁড়িপাল্লার সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত

সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতা রাজুর শয্যাপাশে পংকী সহ নেতৃবৃন্দ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় রবিবার, মার্চ ১৭, ২০২৪,
  • 566 বার দেখা হয়েছে

সিলেট মহানগর বিএনপির ৩নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রাজিব কুমার দে রাজু গত শুক্রবার (১৫ মার্চ) বিকাল ৪টার সময় এক সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হয়েছেন। আহত রাজিব কুমার দে রাজিব কে উপস্থিত লোকজন উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি অপারেশন করে তার মাথায় ১৮টি সেলাই দেওয়া হয়। এ সময় সন্ত্রাসীরা তার ব্যবসায়ী প্রতিষ্টান তিন ভাই রেষ্টুরেন্টও ভাংচুর করে।

বিএনপি নেতা রাজিব কুমার দে রাজুর উপর সন্ত্রাসী হামলা ও ব্যবসা প্রতিষ্টান ভাংচুরের ঘটনার খবর পেয়ে আহত রাজুকে দেখতে সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকীসহ নেতৃবৃন্দ রোববার (১৭ মার্চ) বিকাল ৫টায় তার কাজলশাহর বাসভবনে যান এবং তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন।
এ সময় এই সন্ত্রাসী হামলার নিন্দা জানান পাশাপাশি সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম, ১১নং ওয়াড বিএনপির সভাপতি কবির আহমদ, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সবুর আহমদ, ১০নং ওযার্ডের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, সহ-সভাপতি সেলিম আহমদ, বিএনপি নেতা মালেক আহমদ, কাউসার আহমদ, আব্দুস শহীদ, লোকমান আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24