1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| ভোর ৫:০৫|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

এক সিনেমায় তিন খান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় সোমবার, মার্চ ১৮, ২০২৪,
  • 752 বার দেখা হয়েছে

বলিউডের তিন খানকে (শাহরুখ, সালমান ও আমির) একসঙ্গে খুব কমই দেখা যায়। এদিকে ভক্তদের বহু দিনের অপেক্ষা তিন খান একসঙ্গে সিনেমা করবেন। তবে ভক্তদের আশা এবার পূরণ করতে চলেছেন বলে খবর।

গত ১৪ মার্চ (বৃহস্পতিবার) আমির খানের ৫৯তম জন্মদিন ছিল। এদিন সকালে মিডিয়াকর্মীদের সঙ্গে কেক কাটেন তিনি। সেই সময় পাশে ছিলেন সাবেক দ্বিতীয় স্ত্রী কিরণ রাও।
জন্মদিন উপলক্ষে আমির খান তার প্রোডাকশন হাউসের অফিশিয়াল পেজ থেকে লাইভে আসেন। এদিনই লাইভে এসে শাহরুখ ও সালমান দুই বন্ধুকে নিয়ে মুখ খোলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। ভবিষ্যতে শাহরুখ খান এবং সালমান খানকে নিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন আমির।
লাইভে ভক্তদের সঙ্গে কথোপকথনে তিন খানের একসঙ্গে পর্দায় আবির্ভূত হওয়ার সম্ভাবনা সম্পর্কে প্রশ্নের জবাবে আমির জানান, তারা অনেক দিন ধরেই এটা নিয়ে চিন্তা করছেন। তারা ৩ জনই একসঙ্গে কাজ করা এবং তাদের দর্শকদের জন্য বিশেষ কিছু তৈরি করার জন্য মুখিয়ে আছেন।

এ সময় বলিউডের পারফেকশনিস্ট আমির বলেন, আমিও মনে করি আমাদের একসঙ্গে একটি ফিল্ম করা উচিত। আমরা যখন একসঙ্গে ছিলাম, শাহরুখ, সালমান এবং আমি, আমরাও ভাবছিলাম যে আমাদের ক্যারিয়ারে একসঙ্গে একটি সিনেমা করতে হবে। আমাদের চেষ্টা করা উচিত যাতে সেরকম একটা সিনেমা বানানো যায়। আমাদের দর্শকদের জন্য এমন ভাবনা আমাদের মাথায়ও আছে। আমি আশা করি, ভালো স্ক্রিপ্ট পেলে তাতে তিনজনই হ্যাঁ বলব। আমি শাহরুখ আর সালমান, তিনজনই একসঙ্গে কাজ করতে আগ্রহী।

দিন কয়েক আগেই তিন খানকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছিল ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির প্রাক-বিয়ের অনুষ্ঠানে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24