1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ১০:২০|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

শেরপুরে মাদক সেবী ও বিক্রেতাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় সোমবার, মার্চ ১৮, ২০২৪,
  • 362 বার দেখা হয়েছে

শেরপুরে স্থানীয় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ১৮ মার্চ সোমবার দুপুরে জেলার সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী গ্রামের আমতলী চৌরাস্তা মোড়ে এলাকাবাসী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বলাইয়েরচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফরোজ আলী, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম,দুলাল উদ্দিন পীর প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন,সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী ও আমতলী চৌরাস্তা মোড় এলাকার বাসিন্দা মাদক ব্যবসায়ী মো. চাঁন মিয়া, মো.রফিকুল ইসলাম, জঙ্গলদী গ্রামের মো.আবুল কাশেম, মো.মুনছুর মিয়া, মো.নবিবুল মিয়া, মো.মোশারফ, মো.রুবেল মিয়া, মো. মামুন মিয়া, মো,লাল চাঁন মিয়া, মো.আব্দুল লতিফসহ বেশ কিছু সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা এ এলাকায় হেরোইন, ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকের সাথে জরিত। তারা দীর্ঘদিন ধরে অবাধে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।
বিভিন্ন এলাকা থেকেও মাদকসেবীরা এসে মাদক কিনে নিয়ে যায়। মাদক ব্যবসায়ী ও সেবীদের পদচারণায় এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। সেই সাথে এলাকার কৃষক পরিবারের স্কুল, কলেজপড়ুয়া সন্তানদের নিয়ে অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েছেন। তাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে দ্রুত গ্রেপ্তার ও তাদের বিচারের মুখোমুখি করার দাবিতে প্রশাসন বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। ওই তালিকা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহন করেন।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24