1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| ভোর ৫:০৯|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

তাহিরপুরে বিদেশি মদের চালানসহ দুই যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি :
  • আপডেটের সময় বুধবার, মার্চ ২০, ২০২৪,
  • 756 বার দেখা হয়েছে

সুনামগঞ্জের তাহিরপুর থানার পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ বোতল বিদেশি মদের চালানসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন-তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর গ্রামের মরতুজ আলীর ছেলে মহরম আলী (২৩) এবং নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলার রৌয়াইল গ্রামের রমেন্দ্র নারায়ন সরকারের ছেলে অপেন সরকার (২২)।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানাযায়, ১৯ মার্চ মঙ্গলবার রাত সাড়ে দশটায় তাহিরপুর থানার এসআই আবুল কালাম চৌধুরী সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে তাহিরপুর সুনামগঞ্জ সড়কে অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ অফিসার্স-ব্লু মদসহ ২ যুবককে গ্রেফতার করেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আজ ২০ মার্চ বুধবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাহিরপুর থানার অফিসার ইনচার্জ শেখ মো. নাজিম উদ্দিন জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24