1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| ভোর ৫:৩৬|
শিরোনামঃ
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁও এ নির্বাচনী প্রস্তুতি সভা ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন জগন্নাথপুরে ডিএসবি’সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা পেলেন জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ছাতকে সংবাদ সম্মেলন হাফেজ মাওলানা কাদিরের জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া ছাতক দাঁড়িপাল্লার সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত

সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্পের ‘‘স্টেকহোল্ডার ম্যাপিং সভা” অনুষ্ঠিত

সিলেট জার্নাল ডেস্ক
  • আপডেটের সময় রবিবার, মার্চ ২৪, ২০২৪,
  • 666 বার দেখা হয়েছে

সামাজিক ও আচরণ পরিবর্তন (এসবিসি) প্রকল্প ‘‘স্টেকহোল্ডার ম্যাপিং সভা” অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) সকাল ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের হলরুমে বাংলাদেশ সরকারের সার্বিক সহায়তায়, দাতা সংস্থা ইউনিসেফ এর আর্থিক সহায়তায় ও বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজন ‘‘স্টেকহোল্ডার ম্যাপিং সভা” অনুষ্ঠিত হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের পক্ষ থেকে সভায় সামাজিক ও আচরণ পরিবর্তন (এসবিসি) প্রকল্পটি বাল্যবিবাহ, শিশু ও নারীর প্রতি সহিংসতা, জলবায়ু পরিবর্তন, ইপিআই টিকাদান, অসংক্রামক রোগ, পুষ্টি, শিক্ষা, শিশু ও কিশোর-কিশোরদের চারপাশের সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে সিলেটের বর্তমান অবস্থা এবং এ অবস্থা পরিবর্তনে কার্যকরী কর্মকান্ড সমূহ অবহিত করা হয়। উপরোক্ত প্রকল্পের কর্মকান্ডে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ইফতেখার আহমেদ চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ।
‘‘স্টেকহোল্ডার ম্যাপিং সভা”য় উপস্থিত ছিলেন-মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা শাহিনা আক্তার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: আব্দুর রফিক, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক তপন কান্তি ঘোষ, শিশু বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাইদুর রহমান ভূঞা, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো: মহিউদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: রফিকুল ইসলাম শামীম, ব্র্যাক জেলার সমন্বয়নকারী অনিক আহমদ, আরডিআরএস এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো: মোশাররফ হোসেন, তৃণমূল এনজিও এর প্রধান নির্বাহী কর্তকর্তা হিমাংশু মিত্র, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুর রব, ৩৬নং ওয়ার্ডেও কাজী মো: আব্দুর রাজ্জাক, শাহপরান রহঃ দরগা জামে মসজিদের ইমাম মো: মামুনুর রশিদ, ৪২নং ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান, ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর লিপন আহমদ, ৩৭, ৩৮ ও ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলর ফাতেমা বেগম, ৩৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী হেলাল উদ্দিন, ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম, ৩৪, ৩৫ ও ৩৬নং ওয়ার্ডেও কাউন্সিলর হাজেরা বেগম, ৪১নং ওয়ার্ডের অভিভাবক সাইদুর রহমান, ৩৯নং ওয়ার্ডের অভিভাবক আবদুল্লাহ আল আমিন, ৩৬নং ওয়ার্ডের অভিভাবক শিরিনা আক্তার প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24