1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ১০:১৪|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

অগ্নিকান্ডে এক ভারসাম্যহীন নারীর করুণ মৃত্যু : জেলা প্রশাসনের সহায়তা

সিলেট জার্নাল ডেস্ক
  • আপডেটের সময় শুক্রবার, মার্চ ২৯, ২০২৪,
  • 450 বার দেখা হয়েছে

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মানসিক ভারসাম্যেহীন এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নারীর পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।

২৮মার্চ দিবাগত রাত আমুমানিক ১ঘটিকার সময় গোয়াইনঘাট উপজেলাধীন ১২নং সদর ইউনিয়নের লাটিগ্রামের একটি বসত ঘরে আগুন লেগে মানসিক ভারসাম্যহীন  নারী রাজিয়া বেগম (৫৫) আগুনে পুড়ে নির্মমভাবে মৃত্যুবরণ করেন।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ হতে শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় তিনি অগ্নি দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারীর করুণ মৃত্যুতে সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের নির্দেশনা মোতাবেক অগ্নিকাণ্ডে নিহত মানসিক ভারসাম্যহীন  রাজিয়া বেগমের ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা হিসেবে নগদ ২০,০০০ (বিশ হাজার) টাকা প্রদান করেন।
পরিদর্শনের সময় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  রফিকুল ইসলাম এবং ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন উপস্থিত  ছিলেন।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্থানীয় প্রতিনিধি কে অগ্নি দুর্ঘটনার কারণ উদঘাটনে তথ্য ও আলামত সংগ্রহ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দিয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে প্রবেশের রাস্তা সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নি নির্বাপণকারী গাড়ি প্রবেশ করতে পারেনি। গ্রামবাসীর মিলিত প্রচেষ্টায় আগুন ভোর রাতে নিয়ন্ত্রণে আসে। নিহত মহিলার লাশ পোস্ট মর্টেমের জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজে ভোরে প্রেরণ করা হয়।

অগ্নিকান্ডে নিহত মহিলার ভাই জামাল আহমদের ঘরের টিনের চাল, দরজা, জানানালা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে ৷  বসতঘরের  আসবাবপত্র পুড়ে আনুমানিক  ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

অগ্নিসংযোগের বিষয়ে তদন্তের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24