1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| দুপুর ১:০৯|
শিরোনামঃ
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁও এ নির্বাচনী প্রস্তুতি সভা ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন জগন্নাথপুরে ডিএসবি’সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা পেলেন জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ছাতকে সংবাদ সম্মেলন হাফেজ মাওলানা কাদিরের জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া ছাতক দাঁড়িপাল্লার সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত

ভোক্তাদের নিজ অধিকার সম্পর্কে সচেতন হতে হবে ————-মহাপরিচালক ভোক্তা অধিদপ্তর

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শনিবার, জুন ১, ২০২৪,
  • 321 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি::জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, এক সময় আমাদের দেশের অধিকাংশ মানুষ ভোক্তার অধিকার সম্পর্কে সচেতন সচেতন ছিলেন না,কিছু সচেতন মানুষের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে ২০০৯ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন তৈরি হয়।এর পর থেকে সরকার ভোক্তাদের অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে কাজ করে যাচ্ছে।এছাড়া ক্যাব এবং মিডিয়া ও সরকারের বিভিন্ন সংস্থা যৌথ ভাবে ভোক্তা অধিকার সংরক্ষণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব তাদের সেচ্ছাসেবী সেবীদের দিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণে কাজ করে যাচ্ছে, বিভিন্ন এলাকায় এর প্রভাব পরিলক্ষিত হলেও ভাটি অঞ্চল ও অধিকাংশ এলাকায় এখন ও সাধারণ জনগণ তাদের অধিকার সম্পর্কে আশানুরূপ সচেতন হয়ে উঠেননি। হাওরের সাধারণ ভোক্তাদের নিজ অধিকার সম্পর্কে সচেতন করতে ক্যাবের নেতৃবৃন্দ কে আরও বেশি করে কাজ করতে হবে। সরকার আপনাদের সার্বিক সহযোগিতা করে যাবে। শনিবার সন্ধ্যায় দিরাই ক্যাবের উদ্যোগে হাওরাঞ্চলে ভোক্তা অধিকার সংরক্ষণ শক্তিশালী করণ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফিমেইল একাডেমির কনফারেন্স হলে উপজেলা ক্যাবের সভাপতি নাজমা বেগমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার, ক্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি জামিল চৌধুরী, ভোক্তা অধিদপ্তরের সুনামগঞ্জের পরিচালক আলমামুন। স্বাগত বক্তব্যরাখেন ক্যাব উপ জেলা সাধারন সম্পাদক সামছুল ইসলাম সরদার খেজুর। বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোস্তাহার মিয়া, মধুপুর মানব সেবা পরিষদের সভাপতি নেজাবুল ইসলাম,আকিবুন্নেছা, রাজিয়া বেগম সুমি,জেচি চৌধুরী, সুজনা বেগম প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24