1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ১১:৫৯|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শনিবার, জুন ১৫, ২০২৪,
  • 336 বার দেখা হয়েছে

হাফিজুল ইসলাম লস্করঃ সিলেটঃ সিলেট বিভাগের ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে ৩য় ধাপে নির্বাচিত জনপ্রতিনিধিগণ শনিবার (১৫ জুন) বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ গ্রহণ করেছেন। নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ বাক্য অনুষ্ঠানে সিলেটের ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, বিয়ানীবাজার; হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, সদর, লাখাই; সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিগণ শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে সিলেট বিভাগের ১০টি উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন উল্লেখ করে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেন, বর্তমান ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, এখন বাংলাদেশ উন্নত দেশ গঠনের পথে এগিয়ে যাচ্ছে। প্রধান অতিথির বক্তৃতায় নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে শপথ বাক্যের মর্মার্থ বুকে ধারণ করে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার কাজে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।

জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে যৌথভাবে কাজ করে উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, বর্তমানে দেশের সামর্থ যেমন বেড়েছে, সম্ভাবনাও বেড়েছে। এ অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সরকারের কর্মপরিকল্পনার সম্মিলিত বাস্তবায়ন। জনগণের ভোটের মাধ্যমে জনগণের সেবা করার জন্য জনপ্রতিনিধিদের নির্বাচিত করা হয় মন্তব্য করে তিনি আরো বলেন, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে সুন্দর কর্ম পরিবেশ গড়তে পারলেই জনগণ দ্রুত কাঙ্খিত সেবা পাবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বেগবান হবে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24