1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ১০:১৩|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

দিরাইয়ে বীমার নামে প্রতারণা ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় রবিবার, জুন ১৬, ২০২৪,
  • 373 বার দেখা হয়েছে
Oplus_0

দিরাই দিরাই প্রতিনিধিঃ- বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির ইনচার্জসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আদালতে মামলা হয়েছে। প্রতারণার শিকার বীমা গ্রাহক এডভোকেট মো. ওবায়দুর রহমান চৌধুরী সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি দিরাই শাখার ইনচার্জ মো. জামাল হোসেনসহ ৩ কর্মকর্তাকে আসামী করা হয়েছে। মামলার অন্য আসামীরা হলেন, কোম্পানির কর্মকর্তা মোছা. হাজেরা বেগম ও গোপেশ পাল। মামলা সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ২৫ জুলাই ১২ বছর মেয়াদী একটি এফডিআর এর জন্য এক কালীন নগদ ১ লাখ টাকা জমা দেন গ্রাহক। শাখা ইনচার্জ মো. জামাল হোসেন স্বাক্ষর ও সীল দেয়া একটি রসিদ দিয়ে গ্রাহকের নামে ১৫-৩০ দিনের মধ্যে বীমা কোম্পানি থেকে ফাইল তৈরি হয়ে আসবে বলে আশ্বাস দেন। কিন্তু প্রায় ১ বছর পর, এককালীন মোট ১ লাখ টাকার বিপরীতে তিনটি ভিন্ন ভিন্ন তারিখে ১ লাখ ১ হাজার ৩৩৭ টাকা জমা করা ফাইল (টাকা জমা দেয়ার বই) প্রদান করে বীমা কর্মকর্তা। ভুয়া কাগজ এবং স্বাক্ষর জাল করে ফাইল প্রদান করায় গ্রাহক এডভোকেট ওয়ায়দুর রহমান চৌধুরীর সন্দেহ হলে তিনি তাদের সাথে ঐ বিষয়গুলো নিয়ে বসতে চাইলে বীমা কোম্পানীর কর্মকর্তারা টালবাহানা করে সময় ক্ষেপণ করতে থাকে। পরে ভুক্তভোগী গ্রাহক সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উল্লেখিত আসামীগণের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার এস আই অনুজ কুমার দাস বলেন, আদালতের আদেশের প্রেক্ষিতে থানায় ৪০৬/৪২০ ধারা পেনাল কোড অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। এদিকে দিরাইয়ের বিভিন্ন বীমা কোম্পানিতে ইন্সুরেন্স করে প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন অনেক গ্রাহক।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24