1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| দুপুর ১:০৮|
শিরোনামঃ
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁও এ নির্বাচনী প্রস্তুতি সভা ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন জগন্নাথপুরে ডিএসবি’সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা পেলেন জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ছাতকে সংবাদ সম্মেলন হাফেজ মাওলানা কাদিরের জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া ছাতক দাঁড়িপাল্লার সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত

বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার বিতরণ করলেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোজাম্মেল আলী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শুক্রবার, জুন ২১, ২০২৪,
  • 369 বার দেখা হয়েছে

মোঃ ইদু খান স্টাফ রিপোর্টারঃ বন্যার কারণে সিলেট সুনামগঞ্জ অঞ্চলের বানভাসি মানুষ মানবেতর জীবনযাপন করছেন।

মানুষের এই দুঃসময়ে আজ ২১ জুন, রোজ শুক্রবার দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোজাম্মেল আলীর উদ্যোগে কিছু খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, চিড়া, মুড়ি, ঘুর।

পাহাড়ী ঢল ও অতিবৃষ্টিতে অনেক ঘরবাড়ি তলিয়ে সিলেট সুনামগঞ্জ জনজীবনে অচলবস্থা নেমে এসেছে। প্রায় জায়গাতেই গরু-মহিষ-ছাগল ভেসে যাচ্ছে। বিদ্যুৎ লাইন পানি ছুঁইছুই। নদীপাড়ের ঘরবাড়ি নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে চোখের সামনেই।

দিরাই উপজেলার নয় নং কুলঞ্জ ইউনিয়নের এক নং ওয়ার্ডের আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোজাম্মেল আলীর বড় ভাই ফ্রান্স প্রবাসী মোদ্দাসির আলীর অর্থায়নে বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তার পরিবার।

মোজাম্মেল আলীর পিতা আশিক আলী বলেন, ঐতিহ্যবাহী সিলেটের মানুষের মাঝে এখন অনেকটা হাহাকার চলছে। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের মানুষেরা এ বন্যায় বেশি ক্ষতিগ্রস্থ। দেশের সামর্থ্যবান মানুষেরা সিলেট সুনামগঞ্জ বন্যাকবলিত এলাকায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়।

বন্যার্থ মানুষের খুঁজ নিয়ে দেখা যায়, সব মিলিয়ে কেউ ভালো নেই। ভালো থাকার কথাও নয়। কেউ ভাসছেন পানিতে। কেউ ভুগছেন মনোকষ্টে। কারও বাড়ছে দুশ্চিন্তা। বন্যা, বৃষ্টি, সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।

এবিষয়ে জানতে জানতে চাইলে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোজাম্মেল আলী বলেন, জনগণের জন্য কিছু করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি। তাই আমি আমার পরিবারের সবার সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়েছি আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী।

আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার ওয়ার্ডবাসীর পাশে আছি এবং থাকবো। এছাড়াও আমার ওয়ার্ডের সকল আপদবিপদে অংশীদার হতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া ও আর্শীবাদ করবেন। আমিও সকলের মঙ্গল কামনা করছি।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24