1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৬:৪৩|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

কোয়ার্টার ফাইনালে ভিনির পরিবর্তে মাঠে নামবেন এন্ড্রিক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শনিবার, জুলাই ৬, ২০২৪,
  • 634 বার দেখা হয়েছে
Oplus_0

স্পোর্টস ডেস্কঃচলমান কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে পাচ্ছে না সেলেসাওরা। টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালে নিষিদ্ধ হয়েছেন এই রিয়াল মাদ্রিদ তারকা।

রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কোপার চলতি আসরের শেষ কোয়ার্টারে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। লাস ভেগাসে এদিন শুরুর একাদশে ভিনির বদলি হিসেবে তরুণ তারকা এন্ড্রিককে নামানোর ইঙ্গিত দিয়েছেন কোচ দরিভাল জুনিয়র।

দরিভাল বলেন, আমরা অবশ্যই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছি। কিন্তু আমরা এমন একজন খেলোয়াড় পেয়েছি যে উদীয়মান। (ব্রাজিল দলে খেলার) সুযোগ খুঁজছে। হয়তো এটাই এন্ড্রিকের দারুণ সময়। আমরা সবসময় বলেছিলাম, এন্ড্রিককে নিয়ে তড়িঘড়ি করতে চাই না এবং সঠিক সময়ে তাকে সুযোগ দেওয়া হবে।

তাই বলার অপেক্ষা রাখে না, আগামীকালের ম্যাচে রাফিনহা-রদ্রিগোর সঙ্গে শুরুর একাদশে দেখা যাবে এন্ড্রিককে। এর আগে চলতি বছরে মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল করেন এন্ড্রিক।

সেই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। এরপর স্পেন-মেক্সিকোর বিপক্ষে গোলও করেছিলেন ১৭ বছর বয়সী এই তরুণ।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24