1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১:২৪|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

ফেসবুকে আজ লাল আর লাল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় মঙ্গলবার, জুলাই ৩০, ২০২৪,
  • 297 বার দেখা হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ডেস্ক রিপোর্টঃ

মঙ্গলবার (৩০ জুলাই) ফেসবুকে ব্যক্তিগত প্রোফাইল এবং গ্রুপগুলো ঘুরে দেখা যায় লাল আর লাল। আন্দোলনকে সমর্থন জানিয়ে অনেকেই তাদের প্রোফাইল পিকচারে লাল রংয়ের ছবি ব্যবহার করছেন। পাশাপাশি অনেককে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে একক ও দলীয় ছবিও দিতে দেখা যায়। একই সাথে ক্যাপশনে ব্যবহার করা হচ্ছে বেশ কিছু হ্যাশট্যাগও।

বর্তমানে দেশে বন্ধ রয়েছে ফেসবুকসহ মেটার বেশ কিছু পরিষেবা। তারপরও ভিপিএন ব্যবহার করে অনেকেই চালাচ্ছেন ফেসবুক।

আমাদের দেশে ভিপিএন নিষিদ্ধ নয় বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের সাবেক পরিচালক এবং অধ্যাপক ড. কাজী মুহাইমিন-আস-সাকিব। তিনি বলেন, সরকার যদি দেশে ফেসবুক নিষিদ্ধ করত, তাহলে তাহলে ভিপিএন ব্যবহার করে ফেসবুকে প্রবেশ করা হত অপরাধ। তবে যেহেতু ফেসবুক নিষিদ্ধ না তাই ভিপিএন এবং ভিপিএন ব্যবহার করে ফেসবুকে প্রবেশ অপরাধ নয়।

ফেসবুকে আন্দোলনকারীদের সমর্থনে প্রোফাইলে পিকচারে লাল রং ব্যবহার করেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাজিবুর রহমান নাঈম। তিনি বলেন, আন্দোলনকারীদের দাবি যৌক্তিক। তাই তাদের সমর্থনে এই রং ব্যবহার করেছি।

আন্দোলন জানাতেই নিজের ফেসবুকের প্রোফাইল পিকচারে লাল রংয়ের ছবি ব্যবহার করেছেন জুবায়ের মাহমুদ নামের এক শিক্ষার্থী।
তিনি বললেন, আন্দোলনে অনেক রক্ত ঝড়েছে। তাই রক্তের রং আর সমর্থনে ফেসবুকের প্রোফাইল পিকচারে লাল রং ব্যবহার করেছি।

এদিকে, আজ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশের মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনার পাশাপাশি ধারণ করা হবে কালো ব্যাজ। এর অংশ হিসেবে অনেকেই তাদের প্রোফাইল পিকচারে ব্যবহার করছেন কালো রংয়ের ছবি।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24