1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:৩২|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

বন্যা দূর্গতএলাকায় তিন দিনের জন্য ফ্রী মিনিট ও এমবি ঘোষণা করলো ৪টি অপারেটর কোম্পানি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪,
  • 357 বার দেখা হয়েছে
Oplus_0

ডেস্ক রিপোর্ট ঃ

টানা বৃষ্টি এবং ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেয়া হয়েছে। এতে বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। এসব এলাকার বন্যা কবলিত মানুষের জন্য ফ্রি টকটাইম এবং ইন্টারনেট সুবিধার কথা ঘোষণা দিয়েছে দেশের অপারেটররা।

বুধবার (২১ আগস্ট) দিবাগত রাতে দেশের ৪টি অপারেটর কোম্পানির (গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং এয়ারটেল) পক্ষ থেকেই এমন ঘোষণা দেয়া হয়েছে।

গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়েছে, বন্যা কবলিত মানুষের পাশে আছি আমরা সবাই। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বন্যাকবলিত এলাকায় সবার যোগাযোগ রক্ষায় ১০ মিনিট ও ৫০০ এমবি ফ্রি দেয়া হয়েছে। মেয়াদ দেয়া হয়েছে ৩ দিন। এটি পাওয়ার জন্য গ্রামীণফোন গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৫০৫০#।

বাংলালিংক এই সু্বিধা দিয়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার মানুষদের জন্য। অফারটি বন্যাকবলিত এলাকার নির্দিষ্ট গ্রাহকদের জন্য প্রযোজ্য। এসব বাংলালিংক গ্রাহকরা ৩ দিন মেয়াদে ১০ মিনিট ও ৫০০ এমবি পাবেন। সেজন্য বাংলালিংক গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৯০০*৩#।

সাম্প্রতিক বন্যায় দুর্গতদের পাশে থাকার ঘোষণা দিয়েছে রবি। তারাও ৩ দিন মেয়াদে ফ্রি দিয়েছে ২০ মিনিট ও ২৫০ এমবি ইন্টারনেট। এই অফারটি একবারই উপভোগ করা যাবে। সেজন্য রবি গ্রাহকদের ডায়াল করতে হবে *২১২*১#।

বন্যায় কবলিত বন্ধুদের পাশে আছি সবসময় এমন ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা লিমিটেডের ব্র্যান্ড এয়ারটেল। তারাও ৩ দিন মেয়াদে বিনামূল্যে ২০ মিনিট ও ২৫০ এমবি ইন্টারনেট সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে। তবে এই অফারটি গ্রাহকরা নিতে পারবেন একবারই। সেজন্য ডায়াল করতে হবে *২১২*১#।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24