1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ১১:৫৯|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

নিরাপত্তা চেয়ে মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আল সাহানের জিডি

এস এম ওয়াহিদুল ইসলাম
  • আপডেটের সময় সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪,
  • 374 বার দেখা হয়েছে

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সিলেট বিভাগীয় প্রতিনিধি, সিলেট জেলার শাহপরান রহ: থানাধিন, সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের খরাদিপাড়া শিবগঞ্জের আনন্দ-৫ এর বাসিন্দা মৃত সৈয়দ সুলতান আহমদ এর ছেলে সৈয়দ আকরাম আল সাহান-কে প্রাণ নাশের হুমকী প্রদান করায় এস এম পি সিলেটের শাহপরান (রহ:) থানায় মাইদুল ইসলাম (২৮) এর বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছেন।

সাধারণ ডায়েরী নং ৭৮৩, তারিখ- ১৪/০৯/২৪ইং।

সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, সিলেট জেলার দক্ষিণ সুরমাস্থ সিসিকের ৩০নং ওয়ার্ডের জৈনপুর গ্রামের হাজী আব্দুল কাদির এর ছেলে বিবাদী মাইদুল ইসলাম গত ১৩/০৯/২০২৪ইং, শুক্রবার রাত ১০টার সময় হোয়াটস অ্যাপ ০১৭৬৭ ৭১৬৭৯৪ নম্বর হতে বাদী মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আল সাহান এর হোয়াটস অ্যাপ নং ০১৭৪৮ ৯৯০১৪৮ নম্বরে কল দিয়ে নানা প্রকার কথাবার্তার মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন সহ হুমকী প্রদান করে এবং তার স্ত্রী, সন্তান কে খুন-জখমের মাধ্যমে লাশ গুম করবে ও বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে বলে হুমকী দেয়।

উল্লেখ্য যে, বিবাদী মাইদুল ইসলাম চাঞ্চল্যকর এম.সি কলেজ হোস্টেলে ৮ জন ছাত্রলীগ কর্মী কর্তৃক গৃহবধূ গণধর্ষণের মামলার বাদী। মাইদুল উক্ত মামলার আসামীদের সাথে যোগসাজশ করে মামলার ব্যাপারে আপোষ করছে এই মর্মে ব্যাপক ধারণা প্রচলিত আছে। মাইদুল ইসলামের আচরণেও এটা বোধগম্য যে- উক্ত মামলার আসামীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে এবং আসামীদের নিকট থেকে ৮০ লক্ষ টাকা গ্রহণ করেছে বলে অভিযোগ আছে।

চাঞ্চল্যকর এম.সি কলেজের ধর্ষণ মামলটি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার এডভোকেটগণ সাড়ে ৩ বছর যাবৎ পরিচালনা করে আসছে। সেই সূত্রে বাদী সৈয়দ আকরাম আল সাহান মামলাটি পরিচালনার সাথে জড়িত আছেন।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24