1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৮:০০|
শিরোনামঃ
জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল শাল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের উদ্যোগে ইফতার মাহফিল পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করে সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদ জগন্নাথপুরে ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত সম্পর্কে

শাল্লায় নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪,
  • 428 বার দেখা হয়েছে

শাল্লা প্রতিনিধি::-সুনামগঞ্জের শাল্লায় নৌকা থেকে পড়ে তানিম মিয়া (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। তবে নিখোঁজ ছেলেটি খিঁচুনি (মৃগীরোগে) আক্রান্ত ছিল।উপজেলার গ্রাম শাল্লার কালনী নদীতে এই ঘটনা ঘটেছে। জানা যায় নিখোঁজ যুবক ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে,রাত আনুমানিক ৯টার দিকে কয়েকজন যুবক নদীর পাড়ে বাঁধা একটি নৌকায় বসা ছিলেন।

তার খিঁচুনি রোগ উটায় হঠাৎ সে নৌকা থেকে পড়ে যায়। সাথে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। নিখোঁজ যুবকের আপন মামা স্থানীয় ইউপি সদস্য জহির মিয়া বলেন,তার আপন ভাগিনা হঠাৎ নৌকা থেকে পড়ে যায়। আমরা অনেক খুঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। ফায়ারসার্ভিসকে খবর দিয়েছেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন খবর দিয়েছি ফায়ারসার্ভি শাল্লা স্টেশনে কোন লোক নেই,তারা সুনামগঞ্জ।

নিখোঁজ যুবকের সঙ্গে বসে থাকা স্থানীয় যুবক তাফসীর আলম চৌধুরী বলেন ঘটনাটি দেখার পর থেকে আমি মানসিক অশান্তিতে রয়েছি। তিনি বলেন ছেলেটি আমার কাছেই বসা ছিল। হঠাৎ তার খিঁচুনি রোগটি উটে যাওয়ায় সে নৌকা থেকে পড়ে যায়। নৌকা থেকে সাথে সাথে নেমেও আমরা তাকে পাইনি।

 

শাল্লা ফায়ারসার্ভিস স্টেশন ইনচার্জ জয়ন্ত কুমার দাস স্টেশনে অবস্থান করা সত্ত্বেও এই ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন নি। তিনি বলেন এই মুর্হুতে তাদের স্টেশন কোন লোক নেই। অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান ছুটিতে থাকায় এব্যাপারে তিনিও অবগত নন। তিনি বলেন আমার বাবা মারা যাওয়ায় আমি ছুটিতে রয়েছি।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24