1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| দুপুর ২:৫৮|
শিরোনামঃ
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁও এ নির্বাচনী প্রস্তুতি সভা ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন জগন্নাথপুরে ডিএসবি’সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা পেলেন জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ছাতকে সংবাদ সম্মেলন হাফেজ মাওলানা কাদিরের জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া ছাতক দাঁড়িপাল্লার সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত

দিরাইয়ে উদ্যম প্রকল্পের অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪,
  • 358 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি:: দিরাইয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এর উদ্যোগে কমিউনিটি লেড ক্লাইমেট স্মার্ট ইনোভেশন টু এড্রেস ক্লাইমেট চেঞ্জ ইমপেক্ট প্রজেক্ট (উদ্যম) এর অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার। প্রকল্পের উদ্যেশ্য, লক্ষ্য, কর্মএলাকা ও কর্মপরিকল্পনা জলবায়ু পরিবর্তন অভিযোজন কৌশল বিষয়ে উপজেলার ৯ টি ইউনিয়নে কাজ করায় বিষয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের উপজেলা ম্যানেজার আমিনুল ইসলাম। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা বাবরা হালিম, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার, ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, জহিরুল ইসলাম জুয়েল, আলী আহমেদ, মোয়াজ্জেম হোসেন জুয়েল, লিটন দাস, উপজেলা প্রশাসন,জনপ্রতিনিধ,কৃষক, এনজিও কর্মকর্তা সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।প্রধান অতিথি মাহমুদুর রহমান খোন্দকার বলেন, জলবায়ুর পরিবর্তনে হাওরাঞ্চলে পাকা ফসল সময় মতো ঘরে তুলতে না পারা, যথাসময়ে উন্নত বীজ সরবরাহ না করা , ন্যায্য মুল্যের বাজার নিশ্চিত না হওয়া সহ বিভিন্ন সমস্যায় পড়তে হয় স্থানীয় কৃষক ও হতদরিদ্রের।এ সমস্যা থেকে উত্তরনে উপযুক্ত উপকার ভূগীদের যাচাই বাচাই করে তাদের উন্নয়নে কাজ করতে হবে। তিনি এফআইভিডিবির কাজের প্রশংসা করে বলেন হাওর পাড়ের কৃষক ও অসহায়দের সেবায় আপনাদের কাজ অব্যাহত থাকবে। জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃত ক্ষতি গ্রস্থ আপনাদের সেবায় উপকৃত হবে এটাই আমাদের প্রত্যাশা।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24