1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৭:৫৮|
শিরোনামঃ
জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল শাল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের উদ্যোগে ইফতার মাহফিল পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করে সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদ জগন্নাথপুরে ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত সম্পর্কে

ল্যাব সংস্কারের টাকা আত্মসাৎ শাল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তুলে শিক্ষার্থীদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪,
  • 422 বার দেখা হয়েছে

পাবেল আহমেদ,শাল্লা::-সুনামগঞ্জের শাল্লায় উপজেলার প্রাণকেন্দ্র শাহীদ আলী মডেল পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। ওই স্কুলের প্রধান শিক্ষক আরিফ মাহমুদ দুলালের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম,দুর্নীতি ও স্বেচ্ছাচারীতার অভিযোগ তুলে এই বিশাল বিক্ষোভ মিছিলটি করা হয়েছে। শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে থানা রোডে এসে বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ ভবনে এসে সবাই একত্রিত হয়। বিক্ষোভ মিছিলে ‘পাঠাগার বন্ধ কেন জবাব চাই জবাব চাই”আইসিটি ল্যাব বন্ধ কেন?জবাব চাই জবাব চাই এসব স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

২৯ সেপ্টেম্বর রবিবার দুপুর একটার সময় দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর সমন্বয়ে মিছিলটি বের হয়। শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিনের কার্যালয়ে গিয়ে তারা আরিফ মাহমুদ দুলালের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো পেশ করেন। দশম শ্রেণির শিক্ষার্থী বাহা উদ্দিন বাহার বলেন আমাদের হেড স্যার তার পরিবার ও ভাইকে নিয়ে স্কুলের একটি বিল্ডিংয়ে দশ বছর যাবত বসবাস করে আসছেন। কিন্তু এক টাকাও ভাড়া দেননি। বিদ্যালয়ের ল্যাব সংস্কারের জন্য প্রতিবছর আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। কিন্তু এখনো ল্যাব সংস্কার করা হয়নি। সাংস্কৃতিক অনুষ্ঠানের নামেও টাকা নেওয়া হয় কিন্তু কোনদিন ওই স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়নি।

বাহা বলেন আমাদের বিজ্ঞানাগার উন্নয়নের জন্য ৮২ হাজার টাকা এসেছে। কিন্তু সেই টাকার কোন হদিস নেই। আমরা কম্পিউটার ল্যাবে কোনদিন কাজ করবো দূরের কথা সংস্কার না করায় সেখানেও কোনদিন ঢুকতেও পারিনি। তিনি বলেন আমাদের পূর্ববর্তী ব্যাচ সহ এই সমস্যা দীর্ঘদিন যাবত চলে আসছে। আমরা এর সংস্কার ও প্রতিকার চাই। তিনি বলেন এসব নিয়ে মুখ না খোলার জন্য রাজনৈতিক প্রভাব কাটিয়ে আমাদের হেড স্যার অন্যান শিক্ষকদের হুমকি দিয়েছেন।

শিক্ষার্থী সরাভ দাস বলেন আমি এই স্কুলে পাঁচ বছর ধরে পড়াশোনা করে আসছি কিন্তু কোনদিন বিজ্ঞানাগার বা আইসিটি ল্যাবে ডুকতে পারিনি। তিনি বলেন গত বছর পরিক্ষার সময় বিদ্যুৎ চলে যায় স্কুলে জেনারেটর ব্যবসা থাকলেও আমাদেরকে অন্ধকারে পরিক্ষ দিতে হয়েছে। শিক্ষার্থীরা বলেন কোন শিক্ষক হেনস্তার শিকার হউক কখনো আমরা সে-ধরনের কাজ করবো না। এসবের সংস্কার ও আমাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

যোগাযোগ করা হলে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন দুলাল মাষ্টার সম্পর্কে সবাই জানে। তিনি বলেন শিক্ষার্থীরা ইউএনও’র সাথে কথা বলুক,আমিও ইউএনও’র সাথে কথা বলবো। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এবিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত শিক্ষক আরিফ মাহমুদ দুলাল বলেন একটু পরে কথা বলবো। এর পরেও যোগাযোগ করেও তাকে আর পাওয়া যায় নি।

শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ আলাউদ্দিন বলেন শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছিল। আমি তাদের অভিযোগ গুলো শুনেছি। তারা অফিসিয়ালি অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24