1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| ভোর ৫:১০|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

রাফিনহার জোড়া গোলে পেরুর বিপক্ষে বড় জয় ব্রাজিলের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বুধবার, অক্টোবর ১৬, ২০২৪,
  • 816 বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্কঃবিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল। বাছাই পর্বের প্রায় অর্ধেক শেষ হলেও পয়েন্ট তালিকায় খুব একটা ভালো অবস্থানে নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে, চিলির পর এবার পেরুকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল দরিভাল জুনিয়র শিষ্যরা।

আজ বুধবার (১৬ অক্টোবর) সকালে পেরুর বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল। দলের হয়ে জোড়া গোল করেন রাফিনহা। বাকি দুই গোল আসে আন্দ্রেস পেরেইরা ও লুইস হেনরিকের পা থেকে।

বল পজেশন কিংব আক্রমণে ব্রাজিলের ধারেকাছেও ছিল না পেরু। ম্যাচের প্রায় ৭০ শতাংশ সময়ে বল নিজেদের দখলে রেখে আক্রমণে যায় ব্রাজিল। অবশ্য প্রথম গোল পেতে লম্বা সময় অপেক্ষা করতে হয় ব্রাজিলকে। ম্যাচের ৩৮তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন তারকা ফুটবলার রাফিনহা। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় সেলেসাওরা।

বিরতি থেকে ফিরে আরও বেশকটি আক্রমণ করে ব্রাজিল। যার ফলশ্রুতিতে ম্যাচের ৫৪তম মিনিটে ফের ভুল করে বসে পেরু। দ্বিতীয় দফায় পেনাল্টি পায় ব্রাজিল। এবারও স্কোরশিটে নাম তোলেন রাফিনহা। ২-০ গোলে পিছিয়ে পড়ে রীতিমত দিশেহারা হয়ে পড়ে পেরু। তবে, কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না দলটি। উল্টো ম্যাচের ৭১ ও ৭৪তম মিনিটে আরও দুই গোল হজম করলে বড় হার নিশ্চিত হয় দলটির। এই দুই গোল করেন আন্দ্রেস পেরেইরা ও লুইস হেনরিক।

এরপর আর ম্যাচে ফেরার সুযোগই পায়নি পেরু। যার ফলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১০ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলের চারে সেলেসাওরা। আর ৭ জয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। এর আগে, ভোরে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে ৬-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। হ্যাটট্রিক করেন তারকা ফুটবলার লিওনেল মেসি।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24