1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ১১:৫৯|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

সুনামগঞ্জে গণ অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শনিবার, অক্টোবর ২৬, ২০২৪,
  • 311 বার দেখা হয়েছে

মোঃ ইদু খান স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ গণ অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দমিছিল ও কেক কেটে দিনটি উদযাপন করে সুনামগঞ্জ জেলা গন অধিকার পরিষদের নেতৃবৃন্দ ।

আজ শনিবার (২৬ অক্টোবর) গন অধিকারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে একটি আনন্দমিছিল বের হয়, মিছিলটি কাজীরপয়েন্টের প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে এই বিশেষ দিনটি উদযাপন করতে সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়ে কেক কাটেন।

অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ২০২১ সালের ২৬ অক্টোবর মঙ্গলবার রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদ আত্নপ্রকাশ করে। গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয় স্বার্থ – এই চারটি মূলনীতি নিয়ে প্রতিষ্ঠিত হয় দলটি।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা গণ অধিকার পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, দেশের জনগণের অধিকার রক্ষায় এবং সুশাসন প্রতিষ্ঠায় সংগঠনটি কাজ করছে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী অবস্থানে যেতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুজাহিদ আলী খোকন, গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, শ্রমিক অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মুজাহিদ আলী এবং ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24