1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১২:০২|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

গাজীপুরে ২২ কেজি গাঁজাসহ আটক ৪

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শনিবার, নভেম্বর ২৩, ২০২৪,
  • 277 বার দেখা হয়েছে

 

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর মাড়িয়ালী পশ্চিম পাড়ার কলাবাগান এলাকায় জিএমপি মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের অভিযানে ২২ (বাইশ) কেজি গাঁজা ও দুই নারীসহ চারজন মাদককারবারি গ্রেফতার করা হয়। শনিবার (২৩ই নভেম্বর) দুপুর ১২ টায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান, জিমপির গোয়েন্দা বিভাগ (উত্তর) এর উপ-পুলিশ কমিশনার মো: আবু তোরাব মোঃ শামসুর রহমান। তিনি জানান, গত শুক্রবার (২২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর সদর থানাধীন মাড়িয়ালী কলাবাগান পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে দু’জন কে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞেসাবাদে ও তাদের দেওয়া তথ্য মতে জিএমপি সদর থানাধীন পাজুলিয়া দক্ষিণপাড়া এলাকা থেকে আরো দু’জন কে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন আসামীদের আটকের পর জিজ্ঞেসাবাদে জানা যায় এসব মাদককারবারিরা বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা থেকে গাঁজা ক্রয় করিয়া গাজীপুর মহানগরসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে থাকে। গ্রেফতারকৃত আসামীরা হলেন জিএমপি সদর থানাধীন মাড়িয়ালী কলাবাগান পশ্চিমপাড়ার নুরু মিয়া ও মনি বেগম, পাজুলিয়া দক্ষিণপাড়ার রুমি বেগম ও মোঃ নাজমুল হোসেন

জিএমপি উপ-পুলিশ কমিশনার আরো বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জিএমপি সদর থানার মামলা নং-৩০, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১৯(ক)/১৯ (গ)/৪১ মামলা রুজু করা হয়েছে। এবং আসামীদের আদালতে নেওয়া হবে। আদালতে আসামীদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে, আদালত রিমান্ড মঞ্জুর করলে আসামীদের জিজ্ঞেসাবাদ করলে মাদকের আরো তথ্য পাওয়া যাবে।
প্রেসবিজ্ঞপ্তির সময় আরো উপস্থিত ছিলেন জিএমপি গোয়েন্দা (উত্তর বিভাগ) এর সহকারী পুলিশ কমিশনার, গোয়েন্দা উত্তর বিভাগ ইন্সপেক্টর সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24