1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:৪২|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম নিহতের ঘটনায় ঝালকাঠিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শনিবার, নভেম্বর ৩০, ২০২৪,
  • 299 বার দেখা হয়েছে

 

হনুফা আক্তার তুনা
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ নিহতের ঘটনায় ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক জিপি এ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা জামায়েতের আমীর এ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহেব হোসেন।

এ সময় বক্তারা বলেন, যারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, তাদের শক্ত হাতে দমন করতে হবে। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকে উগ্রবাদীরা চট্টগ্রামে মসজিদে হামলা করেছে, আইনজীবীকে হত্যা করেছে। কেউ যদি এ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, মুজিববাদ কায়েম করতে চায়, এই দেশের মানুষ তাদের প্রতিহত করবে। অবিলম্বে উগ্র সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। প্রতিবাদ সভা শেষে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে।

প্রসংগত, মঙ্গলবার চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম (৩৫) নিহত হন। তিনি সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) হিসেবে কর্মরত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24