1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:৪০|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

চলাচলের পথে নির্মাণ সামগ্রী রেখে বৃদ্ধা পরিবার অবরুদ্ধ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪,
  • 345 বার দেখা হয়েছে

ঝালকাঠির রাজাপুরের গালুয়া দুর্গাপুর গ্রামে চলাচলের পথে নির্মান সামগ্রী রেখে হেলেনা বেগমের নামে এক বৃদ্ধ নারীর পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ গেছে। হেলেনা বেগম ওই গ্রামের মৃত হানিফ হাওলাদারের স্ত্রী।

ফরিদ হাওলাদার ও হেলাল হাওলাদার অভিযোগ করে জানান, প্রতিবেশী সুলতানের ছেলে জাহিদুল ইসলাম হিরু ও তার স্ত্রী শিল্পী বেগমসহ লোকজন ঘর নির্মানের জন্য নির্মান সামগ্রী এনে উদ্দেশ্যেমূলকভাবে হেলেনা বেগমের ভবনের দরজার সামনে রড, বালু ও ইটসহ বিভিন্ন সামগ্রী রেখে এবং বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে পরিবারের লোকজন অবরুদ্ধ করে রেখেছে। এ কারনে শিশু ও বৃদ্ধ নারীসহ পরিবারের লোকজনের চলাচল বিঘ্নিত হচ্ছে। বেড়া দিতে বাধা ও মালপত্র সরাতে বললে খুন ও কুপিয়ে জখমসহ নানাভাবে ভয়ভীতির হুমকি দেয়।

এ ঘটনায় আদালতে মামলা ও শালিশ ব্যবস্থা হলেও কোন সুরাহা হয়নি বলেও অভিযোগ করেন হেলেনা বেগম। শিশু শিক্ষার্থীসহ বর্তমানে তারা পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগ অস্বীকার করে জাহিদুল ইসলাম হিরু ও তার স্ত্রী শিল্পী বেগম জানান, ঘর নির্মানের জন্য মালপত্র এনে নিজেদের জায়গায় রাখা হয়েছে, অন্য কারও জায়গায় না। কাজ করতে বাধা দেয়ায় নির্মান সামগ্রী নষ্ট হচ্ছে এবং কাজে বিলম্ব হচ্ছে।

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24