1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:৩৫|
শিরোনামঃ
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁও এ নির্বাচনী প্রস্তুতি সভা ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন জগন্নাথপুরে ডিএসবি’সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা পেলেন জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ছাতকে সংবাদ সম্মেলন হাফেজ মাওলানা কাদিরের জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া ছাতক দাঁড়িপাল্লার সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত

কবি মিজানের” হাওরপাড়ে হৃদয় কাড়ের” মোড়ক উন্মোচন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫,
  • 212 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি :হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য, কবি মিজানুর রহমান মিজান এর প্রথম কাব্য গ্রন্থ” হাওর পাড়ে হৃদয় কাড়ে ” এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোট। শহরের অভিজাত জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে জোটের আহবায়ক নারায়ণ দাসের সভাপতিত্বেও উদীচী শিল্পী গোষ্ঠী দিরাই এর আবৃত্তি বিষয়ক সম্পাদক সুচিতা রায়ের প্রাণবন্ত সঞ্চালনয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকবি, সুনামগঞ্জ জেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল।

বিশেষ অতিথি ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা শিক্ষক নেতা বিশ্বজিৎ রায়, আবৃত্তি প্রশিক্ষক,মুক্তাক্ষর আবৃত্তি সংগঠন সিলেটের বিমল কর, নান্টুদাস,ডিএসএস প্রি ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ,বাউল আকসানুল হক জুয়েল।

বক্তব্য রাখেন প্রেসক্লাবের অর্থসম্পাদক প্রশান্ত সাগর দাস, শিক্ষক নেতা জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বইয়ের লিখক কবি মিজানুর রহমান মিজান। অনুষ্ঠান শেষে মোড়ক উন্মোচন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি, চিত্রাংকনও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় ও অতিথি শিল্পীরা।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24