1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:৩৩|
শিরোনামঃ
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁও এ নির্বাচনী প্রস্তুতি সভা ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন জগন্নাথপুরে ডিএসবি’সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা পেলেন জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ছাতকে সংবাদ সম্মেলন হাফেজ মাওলানা কাদিরের জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া ছাতক দাঁড়িপাল্লার সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত

দিরাইয়ে জিয়াউর রহমান এর জন্মদিন পালিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫,
  • 231 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ১৯ জানুয়ারী রবিবার সকাল ১১ ঘটিকায় দিরাই থানা রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপি ও অংঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর ইসলাম, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সজিব রশিদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহআলম প্রমুখ। দোয়া পরিচালনা করেন দিরাই পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের সাবেক সভাপতি মাও. রজব আলী। সকাল ৯ ঘটিকার সময় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নাম ইতিহাস থেকে মুছে ফেলতে যা কিছু করার করেছে কিন্তু বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয় থেকে জিয়াউর রহমান এর নাম মুছে ফেলতে পারে নি। তাদের নিজেদের নামই আজ কলংকিত হয়ে গেছে। ইতিহাস কাউকে ক্ষমা করেনি ৫ আগস্ট এর ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদীরা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24