1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:১১|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

দিরাইয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫,
  • 236 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন এবং শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

এম এ সামাদ চৌধুরী ফাউন্ডেশনের অর্থায়নে এবং বুস্টার্সের সহযোগিতায় বুধবার (২৬ ফেব্রয়ারি)  বিকেল ৪ টায় দিরাই  উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও বুস্টার্সের সমন্বয়ক আশরাফ আহমেদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

তাড়ল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান এর সভাপতিত্বে এবং দিরাই সরকারি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মিজানুর রহমান পারভেজ  এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক অভিজিৎ সুত্রধর,দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, দিরাই সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক রফিকুল ইসলাম তালুকদার,  দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মো.মোস্তাহার মিয়া মোস্তাক, দিরাই উচ্চ বিদ্যালয়ের সহাকারি শিক্ষক কৃপেশ রঞ্জন রায়, সমাজকর্মী আফজাল নিরাজ, ডাইয়ারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলরাম দাস।

এদিন দিরাই উচ্চ বিদ্যালয়, দিরাই সরকারি কলেজ, দিরাই সরকারি আলিয়া মাদ্রাসা, তাড়ল উচ্চ বিদ্যালয়, বোরহানপুর মসজিদ ও কবরস্থান, ভাঙাডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্দির, ডাইয়ারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালালপুর মসজিদ, দৌওজ বায়তুল আতিক জামে মসজিদ, দিরাই থানা,দিরাই উপজেলা প্রশাসন এলাকায় হিজল, করচ, তালসহ বিপুল পরিমাণ ফলদ ও বনজ গাছ বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24