1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১২:০৭|
শিরোনামঃ
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁও এ নির্বাচনী প্রস্তুতি সভা ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন জগন্নাথপুরে ডিএসবি’সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা পেলেন জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ছাতকে সংবাদ সম্মেলন হাফেজ মাওলানা কাদিরের জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া ছাতক দাঁড়িপাল্লার সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত

সুস্থ শরীর ও সুস্থ মনের জন্য খেলাধুলার বিকল্প নেই ——–সহকারী কমিশনার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শনিবার, মার্চ ১, ২০২৫,
  • 183 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি::দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেছেন, খেলাধুলা হচ্ছে সুস্থ বিনোদন তাই লেখা পড়ার পাশাপাশি খেলা ধুলার প্রয়োজন।কারণ সুস্থ শরীর ও সুস্থ মনের জন্য খেলাধুলার বিকল্প নেই। হাওর পাড়ের শিক্ষার্থীদের প্রচুর প্রতিভা আছে, এর বিকাশের জন্য উপযুক্ত পরিবেশের প্রয়োজন, আজকে যারা কবিতা, নাচ গানে যে প্রতিভার স্বাক্ষর রেখেছে, তারা যদি উপযুক্ত পরিবেশ পায় তাহলে অবশ্যই লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় সফলতা বয়ে আনবে। তিনি একাডেমির ভূয়সী প্রশংসা করে বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ের কারণেই অল্প দিনে প্রতিষ্ঠানটি সফলতার পথে দ্রুত এগিয়ে চলছে। সবার সহযোগিতায় প্রতিষ্ঠান এগিয়ে যাক ইস্পিত লক্ষ্যে এ আমার কামনা। শনিবার দিরাই নলেজ হোম প্রি ক্যাডেট একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন। একাডেমি পরিচালনা পর্ষদের সভাপতি মুজিবুর রহমান সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা উর্মিলা রায় চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী এটিএম মোনায়েম আহমেদ, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কুদরত পাশা, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, সুরমা স্কুল এন্ড কলেজের প্রভাষক মোস্তাহার মিয়া, শব্দ সিড়ি সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি ইমামুল ইসলাম রান, দিরাই প্রেসক্লাবের সদস্য, এনটিভি ও মানবজমিন প্রতিনিধি মোশাহিদ আহমদ সরদার, শিক্ষক সজিত মিয়া, সাংবাদিক প্রশান্ত সাগর দাস। বক্তব্য রাখেন শিক্ষক মুহসিনা খাতুন রুমি, সাংবাদিক গোলাম জিলানী, অভিভাবক গোলাপ মিয়া, জাহাঙ্গীর আলম,আইমান আহমদ সেলিম রেজা সহ শিক্ষক অভিভাবক বৃন্দ। সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24