1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৩৭|
শিরোনামঃ
জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল শাল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের উদ্যোগে ইফতার মাহফিল পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করে সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদ জগন্নাথপুরে ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত সম্পর্কে

সমাজের সকল বৈষম্য দূর করতে আমরা কাজ করছি সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫,
  • 212 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি ঃ- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন সমাজের সকল মানুষের ইজ্জত রক্ষা করা আমাদের দায়িত্ব।আমরা মানুষকে তার যথাযোগ্য সম্মান দিতে জানি।ব্যক্তি বিশেষ রাজনৈতিক পরিচয়ের বাহিরেও একের সাথে অন্যের মেলবন্ধন,বন্ধু, পারিবারিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্কের চেয়েও বড়।আমরা চাই মানুষ বড় হোক।একের সাথে অন্যের সম্পর্ক বৃদ্ধি হোক।ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে সবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক।আমাদের গাড়ি আছে, বড় বাড়ি আছে,ভালো খাই,ভালো পোশাক পড়ি, কিন্তু যিনি ভালো খেতে পারেন না,ভালো জামা পড়তে পারেন না,ভালো বাড়িতে থাকতে পারেন না,তাদের অধিকার আছে আমাদের আয় রোজগারে। পবিত্র রমজানের শিক্ষা হলো ধনী- গরীবের বৈষম্য দূুর করে সকলে মিলে এক সাথে বসবাসের শিক্ষা। সমাজের সকল বৈষম্য দূর করতে আমরা কাজ করছি। ভালো কাজ করতে গিয়ে কখনো কখনো খারাপ কিছুও হতে পারে। যদি আমরা ভুল ত্রুটি করি আমাদের ক্ষমা করে দিবেন।আমরা আমাদের ভুল স্বীকার করতে কোন দ্বিধাবোধ করি না।আমাদের কোন কথা ও কাজে ভুল পেলে সাথে সাথে আমাদের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন।আমাদের আদর্শের কেউ যদি অন্যায় অনিয়মের সাথে জড়িত থাকে তাহলে অবশ্যই আপনারা বলবেন।আমরা নিজেরা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিব। রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে শিশির মনির আরো বলেন,কারো টাকা মেরে দেয়া যদি রাজনীতি হয়,সরকারি টাকা খাওয়া যদি রাজনীতি হয়,ঘুষ দুর্নীতি করা যদি রাজনীতি হয়,মানুষের সাথে অন্যায় করা যদি রাজনীতি হয়,মানুষের চাকরি কেড়ে নেয়া যদি রাজনীতি হয়,আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করিনা। আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু হলো মানুষ।কারণ আমরা মানুষকে ভালোবাসি।এ ভালোবাসা অনেক শক্তিশালী।

বৃহস্পতিবার (২০ মার্চ) সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ গণমিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এসব কথা বলেন।উপজেলা আমীর হাফিজ নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারি আবুল খায়েরের পরিচালনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট নুরুল আলম,শাল্লা কলেজের সাবেক সহকারী অধ্যাপক তরুণ কান্তি দাস,শাহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল,শাল্লা থানা মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কাশেম,শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন চৌধুরী,দামপুর মাদরাসার সুপার মাওলানা মতিউর রহমান,শাল্লা প্রেসক্লাবের সভাপতি বকুল আহমেদ তালুকদার, বিরোধী ছাত্র আন্দোলনের রাকিবুল ইসলাম প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24