1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| ভোর ৫:৩৯|
শিরোনামঃ
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁও এ নির্বাচনী প্রস্তুতি সভা ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন জগন্নাথপুরে ডিএসবি’সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা পেলেন জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ছাতকে সংবাদ সম্মেলন হাফেজ মাওলানা কাদিরের জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া ছাতক দাঁড়িপাল্লার সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত

বিমসটেকের সম্মেলনে ড. ইউনূসের সফর সঙ্গী সুনামগঞ্জের রুদ্র মিজান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শুক্রবার, মার্চ ২৮, ২০২৫,
  • 533 বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
বিমসটেকের শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অন্যান্যদের মধ্যে অংশ নিচ্ছেন সুনামগঞ্জের কৃতী সন্তান রুদ্র মিজান। এর আগে ২০২৩ সালে সাংবাদিক মিজান দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৮ ও অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ইন্টারন্যাশনাল এইডস কনফারেন্সে অংশ নেন।

রাজধানী ঢাকার বাসিন্দা রুদ্র মিজান সুনামগঞ্জের দিরাইয়ের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের পুত্র ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সম্পাদক। তিনি বর্তমানে শীর্ষ স্থানীয় গণমাধ্যম দ্য নিউজ এর নির্বাহী সম্পাদক।

এর আগে দৈনিক মানবজমিনের ক্রাইম চিফ, এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও দৈনিক ভোরের আকাশের ডেপুটি চিফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।

এবারের বিমসটেকের শীর্ষ সম্মেলন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২ বছরের জন্য বিমসটেকের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেকের শীর্ষ সম্মেলন থেকে এ ঘোষণা আসবে। এ উপলক্ষ্যে ২ এপ্রিল ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাংবাদিক নেতা রুদ্র মিজান৷

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন জানান, এ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা আগামী ৩ এপ্রিল ব্যাংককে পৌঁছাবেন। সম্মেলনে বাংলাদেশ আগামী ২ বছরের জন্য বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করবে।

তিনি বলেন, এবারের সম্মেলন নতুন বাংলাদেশের জন্য বিমসটেকের মধ্য দিয়ে আঞ্চলিক অঙ্গনে নতুন পদচারণা।

পররাষ্ট্রসচিব বলেন, প্রধান উপদেষ্টা আগামী ৪ এপ্রিল বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলন শেষে ওইদিন দেশের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

পররাষ্ট্রসচিব জানান, প্রধান উপদেষ্টা ওই ফোরামে বক্তব্য দেবেন। আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলনে বিমসটেক সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানরা বিমসটেক অঞ্চলের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নসহ এই অঞ্চলকে আর্থ-সামাজিকভাবে আরও উন্নত, টেকসই ও শান্তিপূর্ণ হিসেবে গড়ে তোলার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবেন।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24