1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:১৪|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

ভাটিবাংলার কিংবদন্তি চিকিৎসক ডা. রাসেন্দ্র কুমার তালুকদার আর নেই

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় সোমবার, এপ্রিল ২১, ২০২৫,
  • 222 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের মানুষের প্রিয় মুখ, চিকিৎসা সেবায় ভাটির বাতিঘর খ্যাত ডা. রাসেন্দ্র কুমার তালুকদার আর নেই। সোমবার (২১ এপ্রিল) বিকাল ৫-৩০ মিনিটে উনার নিজ বাসভবনে মৃত্যুবরন করেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন চিকিৎসাসেবায় নিবেদিত এক উজ্জ্বল প্রতীক। ভাটির মানুষ তাঁকে ভালোবেসে ডাকতেন “দিরাইয়ের দেবী শেঠী” নামে।

সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনাসহ ভাটি এলাকার হাজারো মানুষের হৃদয়ে তিনি ছিলেন নির্ভরতার আরেক নাম। ধনী-গরিব নির্বিশেষে সকল শ্রেণির মানুষের চিকিৎসার জন্য তিনি ছিলেন আশ্রয়স্থল। অর্ধশতাব্দীর বেশি সময় ধরে, নিজের জীবন উৎসর্গ করে গেছেন মানুষের সুস্থতা ও জীবনের গুণগত মান উন্নয়নে।

ডা. রসেন্দ্র কুমার তালুকদার ১৯৪৬ সালের ১ এপ্রিল দক্ষিণ সুনামগঞ্জ (বর্তমান শান্তিগঞ্জ) উপজেলার জয়কলস (চৌকা) গ্রামে জন্মগ্রহণ করেন। দারিদ্র্যের মাঝে বেড়ে উঠলেও অসাধারণ মেধা ও অধ্যবসায়ে এগিয়ে যান তিনি। ৪ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ছোটবেলা থেকেই মেধাবী এই মানুষটি তাঁর স্বপ্নপূরণের পথে এক মুহূর্ত থেমে থাকেননি।

চিকিৎসাসেবার মাধ্যমে এলাকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন আমৃত্যু। অসংখ্য মানুষের জীবন রক্ষা করেছেন তিনি। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24