1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ১০:১৪|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫,
  • 475 বার দেখা হয়েছে

নিউজ ডেস্কঃ

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে স্থাপনের দাবীতে ও স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমিতির আহবায়ক বিশিষ্ট ব্যাংকার পূবালী ব্যাংকের ম্যানেজার মো: কবিরুল ইসলামের সভাপতিত্বে এবং সমিতির সদস্য সচিব ও শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি যুবনেতা এমদাদুল হক স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শান্তিগঞ্জের কৃতি সন্তান খালেদ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক জামাল উদ্দিন, ছাতক সমিতি সিলেটের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলার বিশিষ্ট মুরুব্বি জসিম উদ্দিন, আব্দুল গফফার, জহির আহমেদ, শান্তিগঞ্জ সমিতি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী তালুকদার, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক শাহেল রহমান, শান্তিগঞ্জ সমিতি সিলেটের সাবেক সহ-সভাপতি এম. শুয়েব আহমদ, বদরুল আলম টিপু, রোটারিয়ান নিজাম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক শিহাব খান, দানিয়েল হাসান, সাবেক সহ সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সৈয়দ জাবেদ, মাষ্টার তালেব হোসেন, রেজওয়ানুল হক, মশিউর রহমান জায়গীরদার মিটু, সাইকুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক রিপন আহমদ রিপন, সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিল, সাবেক আইন বিষয়ক সম্পাদক এপিপি এডভোকেট রায়হান আহমদ, সাবেক অর্থ সম্পাদক সাইরুল ইসলাম চৌধুরী, নুরুল আমিন রুহুল, শামসুল ইসলাম সাপ্তাব, সিলেট উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আলী আহসান হাবীব, যুব সংগঠক শাহ আলম, সমিতির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, সাবেক সহ দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুল কাদির জীবন, সাবেক সহ অর্থ সম্পাদক ছাত্রনেতা রাজিব হোসাইন, সিনিয়র সদস্য আব্দুল গফফার, সাইদুল ইসলাম, মইনুল ইসলাম শাহীন, মনজুরুল কবির পাবেল, আলী হোসেন ভুঁইয়া, হেলাল আহমদ, আমির উদ্দিন শিহাব, গীতিকার ছামির আহমদ, দেলোয়ার হোসেন, সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য তানভীর হাসান মারুফ, হাম্মাদ আজাদ রাহিম, সদস্য নাইম আহমদ, মিহাদ ও সানী প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। বিগত সময়ে সর্বসম্মতিক্রমে জেলার মধ্যবর্তী স্থানে বিশ^বিদ্যালয় নির্মাণের উদ্যোগ নেয়া হয়। যা বর্তমানে নির্মাণ প্রক্রিয়ার শেষ প্রান্তে। কিন্ত একটি মহল বিশ^বিদ্যালয়টিকে সুনামগঞ্জ শহরে স্থানান্তরের দাবীতে সক্রিয় হয়েছেন। এতে বিশ^বিদ্যালয়টি অবকাঠামোগত উন্নয়নে চরম বাধার সৃষ্টি করতে। এ নিয়ে টানা হেচড়া করলে বিশ^বিদ্যালয়টি প্রতিষ্ঠার আগেই থমকে যাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। যা কারো জন্য মঙ্গলজনক হবেনা। অবিলম্বে এই নিয়ে ষড়যন্ত্র বন্ধ করে পূর্ব নির্ধারিত স্থানে বিশ^বিদ্যালয়টি স্থাপনের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি জোর দাবী জানান তারা।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24