1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| বিকাল ৫:২২|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

২৯ মে’র মধ্যে দিরাইয়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির কমিটি গঠনের নির্দেশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় মঙ্গলবার, মে ২০, ২০২৫,
  • 145 বার দেখা হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: আগামী ২৯ মে’র মধ্যে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার প্রতিটি ইউনিয়নে ও পৌরসভার সকল ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কমিটি গঠন করতে হবে—জেলা বিএনপির পক্ষ থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১৮ মে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দিন আহমেদ মিলন ও সদস্য সচিব এডভোকেট আব্দুল হক স্বাক্ষরিত একটি চিঠিতে দিরাই উপজেলা ও পৌর বিএনপির নেতাদের এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বিষয়টিকে “অতীব জরুরি ও গুরুত্বপূর্ণ” হিসেবে উল্লেখ করা হয় এবং বলা হয়, আগামী ২ জুন সিলেট বিভাগীয় টিমের সভায় দিরাই উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ককে সাংগঠনিক রিপোর্ট দাখিল করতে হবে।

প্রসঙ্গত, প্রায় ১১ বছর পর গত ২৪ ফেব্রুয়ারি দিরাই উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। প্রথমে আংশিক কমিটি ঘোষণা করা হলেও পরে গত ৪ মার্চ ২১ সদস্যবিশিষ্ট করে দুইটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান আমির হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনীত হন মঈন উদ্দিন চৌধুরী মাসুক। অন্যদিকে, পৌর বিএনপির আহ্বায়ক হন মিজানুর রহমান মিজান এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী।

দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও নির্বাচন মুখী করতেই এ সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে চলমান সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবেই দিরাই উপজেলায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

এ বিষয়ে দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইফতেখার মোঃ নাবিল চৌধুরী বলেন, “জেলার নির্দেশনার প্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার উপজেলা বিএনপির জরুরি সভা আহবান করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো।”

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24