1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| বিকাল ৫:২১|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

দিরাইয়ে আজমল হোসেন চৌধুরী জাবেদের ঈদ পুর্ণমিলনী ও শুভেচ্ছা বিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় রবিবার, জুন ৮, ২০২৫,
  • 531 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাই-শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদের উদ্যোগে দিরাইয়ে ঈদ পূর্ণমিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে দিরাইয়ের আজমল কনভেনশন সেন্টারে এই আয়োজনে দিরাই-শাল্লা উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরু থেকেই আজমল হোসেন চৌধুরী জাবেদ আগত অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। পরে শত শত নেতাকর্মী মধ্যাহ্নভোজে অংশ নেন, যেখানে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও মিলনমেলার আবহ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, দিরাই পৌর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী, দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আহমদ এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাহ উদ্দিন চৌধুরী প্রমুখ।

আয়োজক আজমল হোসেন চৌধুরী জাবেদ বলেন, “প্রবাসে থেকেও আমি আমার এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি। রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। এই মিলনমেলা আমাদের ঐক্যকে আরও দৃঢ় করবে।”

এ ধরনের উদ্যোগে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা যায় এবং দলীয় ঐক্য আরও সুসংহত হয় বলেও অনেকেই মন্তব্য করেন।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24