1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ২:৪৭|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় পর্যটকদের পদচারণায় মুখর,বিজিবি”র টহল জোরদার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় সোমবার, জুন ৯, ২০২৫,
  • 239 বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা দশদিনের লম্বা ছুটিকে কেন্দ্র করে সুনামগঞ্জের সাথে ভারতের সীমান্তবর্তী বিভিন্ন উপজেলার ৯০ কিলোঃ এলাকাজুড়ে পর্যটকদের পদচারণা লক্ষণীয় থাকায় সীমান্ত রক্ষীবাহিনী ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি)”র ১৯টি বিওপির সদস্যরা টহল জোরদার করেছেন।

গত ৫ জুন থেকে আগামী ১৪ই জুন পর্যন্ত টানা ১০দিনের ছুটি থাকায় সুনামগঞ্জের সীমান্তবর্তী স্পটগুলোতে দেশের বিভিন্ন জেলা থেকে আহত পর্যটকদের পদচারনায় মুখর জেলার তাহিরপুর,ধর্মপাশা,ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকাগুলো।

সোমবার সকাল থেকে সুনামগঞ্জের সবচেয়ে বিখ্যাত পর্যটন এলাকা হিসেবে খ্যাত জেলার সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার পর্যটন স্পট যাদুকাটা নদী,বারেকটিলা,নীলাদ্রি লেক, এবং এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত টাঙ্গুয়ার হাওরে হাজারো পর্যটকদের ব্যাপক সমাগম থাকায় বিজিবি”র সদস্যদের টহল জোরদার করা হয়েছে। এ সময় পর্যটকরা যাতে করে সীমান্তের শূন্যরেখা অতিক্রম না করেন নির্দেশনা প্রদান করা হয়। অন্যদিনে এই ছুটির সুযোগকে কাজে লাগিয়ে যেন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ,পশুর চামড়া পাচাররোধ এবং পুশইন ঠেকাতে ও বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে।

এ ব্যাপারে সীমান্ত এলাকায় ঘুরতে আসা পর্যটকরা জানান,অপরুপ সৌন্দর্য্যর লীলাভূমি এই যাদুকাটা,বারিকটিলা,লাউড়েরগড়, নিলাদ্রি লেক ও বিখ্যাত টাঙ্গুয়ার হাওর। তবে এখানে সীমান্ত এলাকা বেশী থাকায় বিজিবি”র সদস্যরা আমাদের সর্তক করেছেন যেন শূন্যরেখা আমরা অতিক্রম না করি। তো কার্যত বিজিবি”র সদস্যরা আমার ভ্রমণ নিরাপদ করতে সর্বোক্ষনিক নিরাপত্তা জোরদার করায় তারা ২৮ বর্ডারগার্ডব্যাটালিয়ন(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অদিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদিরের এমন উদ্যোগকে স্বাগতম জানান।

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড (বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির জানান,ঈদের এই লম্বা ছুটিতে ভারতের সীমান্তবর্তী এই স্পটগুলোতে পর্যটরকা যাতে নির্বিঘেœ ঘুরাফেরা করতে পারেন এজন্য বিজিবি”র সদস্যরা তৎপর রয়েছেন। এছাড়াও এই সময়টাতে যেকোন অবৈধ চোরাচালান ও পুশইন রোধে বিজিবি”র বাড়তি টহল অব্যাহত রাখা হয়েছে।

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৯.০৬.২০২৫

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24