1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| বিকাল ৩:৩৬|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

দিরাইয়ে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 237 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি:
দিরাই পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস (মোবিলাইজিং ইমার্জিং পিস স্ট্রাকচারস) প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দিরাই জালালসিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিএফজির পিস এম্বাসেডর আব্দুর রশিদ চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুর। স্বাগত বক্তব্য দেন এমআইপিএস প্রকল্পের প্রতিনিধি কুদরত পাশা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পঙ্কজ দাস, কৃষকদলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, যুবদলের জুয়েল আহমদ, ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, নারী শান্তিসহায়ক দলের সমন্বয়কারী সুলতানা রাজিয়া, যুগ্ম সমন্বয়কারী হাফসা বেগম, সচিব লিপিকা দাস, বিএনপি সদস্য মহসিনা খাতুন রুমি, মজিদা খাতুন, শাম্মী আক্তার, অনির্বাণ সাংস্কৃতিক সংসদের অর্থ সম্পাদক বকুল চন্দ্র বণিক, শিক্ষিকা পারভীন বেগম, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রশান্ত সাগর দাস, ইয়ুথ অ্যাম্বাসেডর গ্রুপের আশরাফ উদ্দিন, নাজিয়া সরদার, আলী ইউসুফ খান ও রিয়াজুল প্রমুখ।
বক্তারা বলেন, পিএফজি একটি উদার, অসম্প্রদায়িক, বহুত্ববাদী এবং মানবিক সমাজ গঠনে প্রতিশ্রুতিশীল। তারা সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ, ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বিকাশ এবং শান্তি-সম্প্রীতির পরিবেশ গঠনে কাজ করে যাচ্ছে।
সভায় গত দুই মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয় এবং দ্বন্দ্ব নিরসন সংক্রান্ত রিপোর্ট উপস্থাপন করা হয়। আগামীতেও একযোগে শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24