1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১:২৯|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সুনামগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫,
  • 196 বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, গোপন তৎপরতা দীর্ঘদিন ধরে অভ্যস্থ গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃংখলা পরিস্থতির অবনতির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেব দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ট্রাফিক পয়েন্টে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশ স্থলে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, যুগ্ম আহবায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া,এডভোকেট আহাদ জুয়েল,লিয়াকত আলী,আলী শেরওয়ান রিপন, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, মোজাহিদুল ইসলাম শিপলু সৈয়দ মোহাদ্দিস,বাহাউদ্দীন শাহী,মনসুর আহমদ, ওমর ফারুক সামসুর রহমান, আহমেদ হুমায়ুন রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য (দপ্তরের দায়িত্ব প্রাপ্ত) দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান চৌধুরী, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু, সদস্য সচিব এডভোকেট দীপংকর বনিক সুজিত,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন,সদস্য সচিব মহিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুর জালাল মন্টি,এডভোকেট আতিকুর রহমান, সাইফুল ইসলাম আতাহার চৌধুরী শাহীন, মাসুম বিল্লা,আতহাব চৌধুরী হাসান,আসাদুজ্জামান সাগর সহ জেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা বলেনএকটি গোষ্ঠি দেশের বৃহত্তম দল জাতীয়তাবাদি দল বিএনপির জনসমর্থনে ঈষান্বিত হয়ে দেশে মব সৃষ্টি করে একেকর পর এক অরাজকতা সৃষ্টি করে এর দায় বিএনপি ও সহযোহি সংগঠনের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। তাছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তির ও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।
##

সুনামগঞ্জ প্রতিনিধি
১৫.০৭.২০২৫

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24