1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ২:৪৪|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

নাদীর আহমেদের সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থীতা ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শনিবার, জুলাই ১৯, ২০২৫,
  • 575 বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদীর আহমেদ।
শনিবার (১৯ জুলাই) বিকাল ৩টায় শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়নবাসীর সাথে এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের প্রবীণ মুরব্বি আবদুল করিম এবং সঞ্চালনায় ছিলেন সমাজকর্মী রিফান আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে নাদীর আহমেদ বলেন, “আগামী সংসদ নির্বাচন আমাদের দীর্ঘ প্রতীক্ষার নির্বাচন। রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বিএনপির একজন কর্মী হিসেবে, এই এলাকার সন্তান হিসেবে দলের কাছে মনোনয়ন চাইবো, চাইবো ধানের শীষ প্রতীক।”
তিনি জানান, ২০০৫ সাল থেকেই তিনি এই আসনে নির্বাচন করার চেষ্টা চালিয়ে আসছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের মৃত্যুর পর উপনির্বাচনে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং তখন থেকেই সক্রিয়ভাবে নিজেকে প্রস্তুত করেছেন।
নাদীর আহমেদ বলেন, “২০০৭ সালের নির্বাচন বাতিল হওয়ার পর দীর্ঘ সময় বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় আমি মনোনয়নের সুযোগ পাইনি। তবে এবার দল এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। তাই আজ আমার ইউনিয়নের মানুষদের সামনে আমি প্রার্থীতা ঘোষণা করছি।”
সভায় আরও বক্তব্য রাখেন বীরগাঁও গ্রামের প্রবীণ ব্যক্তি আহমেদুল কবির সামুয়েল, মুহিদ মিয়া ও মুজিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন এবং তারা নাদীর আহমেদের প্রার্থীতা ঘোষণাকে স্বাগত জানান।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24