1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ১০:০০|
শিরোনামঃ
রাজনীতির নামে মানুষে মানুষে প্রতিহিংসার আগুন জ্বলছে: জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী সমাজের আমীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯,নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও আমজনতার প্রতীক -মোঃ মোসারফ হোসেন “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যে দোয়ারাবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাপ্তাহিক আজকের জনকথা’র উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত ছাতকে বিজ্ঞান মেলা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত শাল্লায় ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়ল চক্রের সদস্য দিরাইয়ে নিরাপত্তা চেয়ে চান মিয়ার পরিবারের মানববন্ধন হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত জরাজীর্ন টিনশেড ঘরে চলছে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের ১০ বছর পাড় হলেও ভবন হয়নি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সমর্থন ও দোয়া প্রত্যাশী সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক হেলাল খান

ভোলা তজুমদ্দিনে বিনামূল্যে ৩০০ রোগীর চিকিৎসা নৌবাহিনীর মেডিকেল ক্যাম্প   

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় সোমবার, জুলাই ২৮, ২০২৫,
  • 293 বার দেখা হয়েছে

এম নয়ন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

‘জুলাই পূণর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে ভোলার তজুমদ্দিন উপজেলায় আয়োজিত হলো বিনামূল্যে চিকিৎসা সহায়তা ক্যাম্প।

২৮ জুলাই সোমবার চাঁদপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় ৩০০ জন নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

ক্যাম্পটি পরিচালনা করেন তজুমদ্দিন নৌ-কমান্ডের লেফটেন্যান্ট আবিদুল ইসলাম এবং সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ফারহান আদিব (বিএন) এর নেতৃত্বে ৫ সদস্যের অভিজ্ঞ চিকিৎসক দল।

সাধারণ রোগ ছাড়াও হৃদরোগ, চর্ম, শিশু ও ডায়াবেটিসের মতো বিশেষ রোগের সেবা প্রদান করেন। রোগীদের আগমনে সহায়তা করে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

চিকিৎসা নিতে আসা দেওয়ানপুর গ্রামের আনছল হক (৭২) বলেন, “অনেক দিন হার্টের সমস্যা নিয়ে ভুগছি, টাকার কারণে ডাক্তার দেখানো কঠিন হয়ে পড়ে। এখানে ফ্রি চিকিৎসা পাচ্ছি, এটা আমাদের জন্য বড় সুযোগ।”

আড়ালিয়া গ্রামের মহিমা খাতুন (৬৫) বলেন, “জ্বর-কাশি, হাঁপানির সমস্যা নিয়ে এসেছিলাম। ডাক্তার খুব যত্ন করে দেখেছে, ওষুধও দিয়েছে। খুব ভালো লাগছে।”

ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. শাহজান বলেন, “এ ধরনের উদ্যোগ শুধু চিকিৎসা নয়, মানুষের প্রতি মানবিক দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে।”

এক নৌ কর্মকর্তা জানান, “সামুদ্রিক জনপদের মানুষের কল্যাণে বাংলাদেশ নৌবাহিনী সবসময় আন্তরিক। ভবিষ্যতেও এধরনের কার্যক্রম চলবে।”

উল্লেখ্য, ‘জুলাই পূণর্জাগরণ অনুষ্ঠানমালা’ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী সারাদেশে নানা জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। তজুমদ্দিনের এই আয়োজন তারই অংশ।

এম নয়ন তজুমদ্দিন ভোলা প্রতিনিধি

২৮-০৭-২০২৫,০১৬৭৯৭৯৬০৬৯

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24