1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১২:০০|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

সুনামগঞ্জে সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫,
  • 480 বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্থানীয় ট্রাফিক পয়েন্ট ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন এর উপদেষ্টা নুরুল হাসান আতাহার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, এইচএমপি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ পল্লী বিদুৎ সমিতির সভাপতি আবুল হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, প্রথম আলোর প্রতিনিধি এডভোকেট খলিকুর রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, সুজন’র সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সভাপতি মাহবুবা আক্তার জেবা সহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়কে ফিটনেস বিহীন গাড়ি চলছে। লক্কর ঝক্কর বাস চলছে। ড্রাইভারদের বেপরোয়া গতি সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া হেলপার রা গাড়ি চালাচ্ছে। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফিটনেস বিহীন যানবাহন বন্ধ করা হচ্ছে না। যার কারণে দূর্ঘটনা বাড়ছে। দূর্ঘটনার কারণ চিহ্নিত না করায় দূর্ঘটনা বাড়ছে। মানুষ রাস্তায় মারা যাচ্ছে। ড্রাইভার ও হেলপারের অদক্ষকতা আর অবহেলার কারণে গতকাল(৬ই আগষ্ট) সুনামগঞ্জের বাহাদুরপুর এলাকায় যাত্রীবাহি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন ছাত্রীসহ তিনজনের প্রাণ কেড়ে নেয় ঘাতক বাস। অবিলম্বে এইসব খুনীদের দ্রæত গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান।

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৭.০৮.২০২৫

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24