1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| দুপুর ১:৫৮|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দিরাই রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শনিবার, আগস্ট ৯, ২০২৫,
  • 437 বার দেখা হয়েছে

দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধি : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে দিরাই রিপোর্টার্স ইউনিটি। শনিবার (৯ আগষ্ট) দুপুর দুই ঘটিকায় দিরাই থানা পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রশান্ত সাগর দাসের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ গোলাম জিলানীর পরিচালনায়, বক্তব্য রাখেন
দিরাই প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটন,দিরাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ -সম্পাদক মাইদুল ইসলাম সোহাগ, দৈনিক অধিকরণ প্রতিনিধি শাহজাহান মাহমুদ হেলাল,সাংবাদিক নেতা শাহজাহান সিরাজ,সাংবাদিক রুকুনুজ্জামান জহুরী,আমার দেশ প্রতিনিধি সুমন রহমান, দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি রায়হান,দেশবার্তা প্রতিনিধি এহিয়া আহমেদ লিটন,জনকণ্ঠ প্রতিনিধি আয়ুমান মিয়া, দৈনিক প্রভাতী বাংলাদেশ প্রতিনিধি সোহাগ মিয়া,আধুনিক কাগজ প্রতিনিধি দূর্জয় রায় প্রমুখ।এসময় দিরাইয়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যান্ত বেদনাদায়ক। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। আমরা এ হত্যাকান্ডসহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বক্তারা নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারকে ক্ষতিপূরণ ও পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24