1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১:১৬|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

ছাতকে সৌদি ফেরত যুবকের উপর সংঘবদ্ধ হামলা: দুই হাত ভেঙে প্রবাস জীবনে অনিশ্চয়তা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫,
  • 209 বার দেখা হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের নয়া লম্বাহাটি গ্রামে নৃশংস ও পরিকল্পিত হামলার শিকার হয়েছেন সৌদি ফেরত যুবক হোসাইন আহমদ (৩৩)। দুর্বৃত্তরা তার দুই হাত ভেঙে দিয়েছে, এবং মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। প্রবাসে ফেরার স্বপ্ন ভেঙে গেছে, জীবিকা এখন গভীর অনিশ্চয়তায়।
স্থানীয়রা জানায়, মৃত মদরিছ আলীর ছেলে হোসাইন আহমদ চোখের চিকিৎসার জন্য সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফেরেন। কিন্তু দেশে ফেরার পরই তিনি রক্তপিপাসু একটি চক্রের টার্গেটে পরিণত হন। এর আগে গত ঈদুল আযহার দিনে একই গ্রামের কুখ্যাত উলামালীগের কর্মী দুদু মিয়া ও তার সহযোগীরা হোসাইনের ভাগ্না আমির হোসাইন নাঈমের ওপরও হামলা চালিয়েছিল। সেই ঘটনায় থানায় মামলা হয়।
বিগত ৭ জুলাই দুপুরে হোসাইন বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। বেপরোয়া আক্রমণে তারা তার দুই হাত ভেঙে দেয়, শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে, সঙ্গে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। ঘটনাটি এতটাই নির্মম ছিল যে, আশেপাশের মানুষ আতঙ্কে এগোতে সাহস পায়নি।
গত ৫ আগস্ট আহতের স্ত্রী মোছা: রেছমিনা বেগম ছাতক থানায় মামলা (নং-০৭) দায়ের করেন। বৃহস্পতিবার ওই মামলায় আদালতের নির্দেশে প্রধান আসামি দুদু মিয়াকে কারাগারে পাঠানো হলেও বাকি আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে।
পরিবারের দাবি, হোসাইনকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছিল। এলাকাবাসী বলেন, “এরা মানুষরূপী নেকড়ে, যাদের হাত থেকে কেউ নিরাপদ নয়।” সন্ত্রাসী হামলার মূল হোতা দুদু মিয়া সামাজিক সংগঠনের টাকা আত্মসাৎকারী হিসেবে এলাকায় পরিচিত এবং আলেম পরিচয় দিলেও সুদের মত জঘন্য অপরাধের সাথে জড়িত। দুদু মিয়ার সাথে অপরাপর অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24