1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:০০|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় সোমবার, আগস্ট ১৮, ২০২৫,
  • 263 বার দেখা হয়েছে

 

মোহাম্মদ নাছির উদ্দিন, দিরাই – সুনামগঞ্জ।

সুনামগঞ্জের দিরাই উপজেলার আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে আজ ১৮ আগষ্ট সকাল ১১.০০ ঘটিকায় বিদ্যালয়ের কক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দিরাই উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক চেয়ারম্যান জনাব কবির মিয়ার সভাপতিত্বে সভার কাজ শুরু হয়। সভার প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জনাব রানু রন্জন পুরকায়স্থ। এছাড়াও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য জনাব সাদিকুর রহমান ( আশিক) মিয়া, ১ নং ইউপি ইউপি সদস্য জনাব নুরআলম ,২ নং ইউপি সদস্য জনাব মো: হারুন -অর রশীদ ( হারুন মিয়া), শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন জনাব ওমর ফারুক অমৃত মিয়া, মো: মোছলম মিয়া, মো: কবির মিয়া প্রমুখ। সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন জনাব শেখ ফরিদ আহমেদ , জনাব মো: শাজাহান আলী।
শুভেচ্ছা বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মো: সজ্জাদ আলী বলেন, আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়টিকে একটি আদর্শ ও মডেল বিদ্যালয় হিসাবে গড়ে তুলতে চাই।এস এস সি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য আগামীতে যা যা করা প্রয়োজন আমার সকল সম্মানিত শিক্ষকদের সঙ্গে নিয়ে তাই করার চেষ্টা করা হবো ইনশাআল্লাহ। এ জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন।
সভাপতির বক্তব্য দিতে গিয়ে জনাব কবির মিয়া বলেন, একটি জাতির উন্নয়নের জন্য শিক্ষার কোন বিকল্প নেই। একটি শিক্ষিত জাতিই পারে আমাদের এ দেশটাকে সুন্দর ও সমৃদ্ধ করে গড়ে তুলতে । তাই উপস্থিত সকল অভিভাবকদের আরো বেশি সচেতন হতে হবে ।সন্তানদের দিকে খেয়াল রাখতে হবে। মোবাইল ছেড়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় ফিরিয়ে আনতে হবে। তবেই আগামীতে আমরা বিদ্যালয়ে একটি ভালো ফলাফল আশা করতে পারবো।
এ সময় এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24