1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১:১৩|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের এক অভুক্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউএনও

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় সোমবার, আগস্ট ১৮, ২০২৫,
  • 194 বার দেখা হয়েছে

ছাতক, প্রতিনিধিঃ

ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন মাঝপাড়া গ্রামে মানবেতরভাবে জীবন যাপন করা আফিয়া বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।

রবিবার (১৭ আগস্ট ) রাতে খাদ্য সংকটে থাকা পরিবারের খবর তিনি ওই এলাকায় ছুটে যান এবং তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

তিনি তাতক্ষনিকভাবে অসহায় এই পরিবারকে ৫ বস্তায় চাল সহ প্যাকেটজাত খাদ্যসামগ্রী ও অর্থ সহায়তা প্রদান করেন। ঘর মেরামতের ২ বান্ডিল সরকারি টিন ও প্রদান করেন ওই
অসহায় পরিবারকে।

সহায়তা প্রদানকালে জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক,ইউপি সদস্য আব্দুল কুদ্দুস সুমন, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রবীণ রঞ্জন পুরকায়স্থ,আলমগীর হোসেনসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

জানা গেছে,দিনমজুর লোকমান আলী ও আফিয়া বেগম দম্পতির ৭ কন্যা ও এক ছেলে রয়েছে।অভাবের পরিবারে সচ্ছলতার আশায় লোকমান আলী মালয়েশিয়ায় পাড়ি জমালেও দীর্ঘ অসুস্থতার পর দেশে ফিরেন ২০২৪ সালে। ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন তিনি। স্বামীর চিকিৎসায় এক লাখ বিশ হাজার টাকা ঋণ করে আফিয়া বেগম এখন সন্তানদের লালন-পালন ও অসুস্থ শাশুড়ির দেখাশোনা নিয়ে দিশেহারা। অভাবের তাড়নায়
দুই কন্যাকে গৃহকর্মী হিসেবে ঢাকায় পাঠাতে বাধ্য হন তিনি। অভাব-অনটনের কারণে বেশিরভাগ দিনই অনাহারে – অর্ধা হারে দিন কাটাতে হয় এ পরিবারের লোকজন।

সাহায্য পাওয়ার পর আবেগাপ্লুত আফিয়া বেগম বলেন, আমরা দিনে এক বেলা খাই, আর দুইবেলা খেতে পারি না। বাচ্চারা কান্না কাটি করলে কিছুই করার থাকে না। মাথাঘুরে, কখন মাটিতে পড়ে যাই বুঝতেও পারি না। ঘরের দরজা নেই, কাপড় বেঁধে রাখি। উনি না আসলে আজও না খেয়ে থাকতে হতো।

স্থানীয় চেয়ারম্যান আব্দুল হক বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শুধুমাত্র প্রশাসক নন,তিনি এ সমাজে মানবিকতার প্রতীক হয়ে উঠেছেন।তাঁর এ উদ্যোগ আমাদের সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।দ

এ বিষয়ে ইউএনও মো.তরিকুল ইসলাম বলেন, এটা কেবল আমার দায়িত্ব নয়,আমার মানবিক কর্তব্যও।একজন মানুষ বা অসহায় পরিবারের কষ্টে পাশে দাঁড়ানোই প্রশাসকের প্রকৃত দায়িত্ব।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24