1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ১০:১৯|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

গোয়াইনঘাটে যুবদলের কর্মী সভা অনুষ্টিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শুক্রবার, আগস্ট ২২, ২০২৫,
  • 512 বার দেখা হয়েছে

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে এবং সিলেট জেলা যুবদলের অধীনস্থ গোয়াইনঘাট উপজেলা যুবদলের কমিটি গঠনে লক্ষে কর্মী সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার (২২ আগষ্ট) বিকেলে গোয়াইনঘাট শহীদ মিনার প্রাঙ্গনে গোয়াইনঘাট উপজেলা যুব দলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদের পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ। এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি কবির উদ্দিন, মির্জা জাহেদ,ডিএইচ খান মিশু,আবু হানিফ,সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মঈনুল ইসলাম, জুয়েল আহমদ জুবেদ,মালেক বকস, সল্টিবদাস,জেলা যুগ্ম সাধারণ সম্পাদক, সহ সম্পাদক জিএম শফিক, সেলিম আহমদ সেলু,এনামুল হক শামীম, আনোয়ার হোসেন রাজু,মহানগর জলবায়ু বিষয়ক সম্পাদক মিনহাজ আহমেদ মিনার, জেলা সদস্য বেলাল আহমেদ,বিপিদেব শুভ, মাসুক আহমেদ, জেলা সদস্য, আব্দুল বাছিত, গোয়াইনঘাট উপজেলা যুবদলে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জাহাঙ্গীর আলম,এখলাছুর রহমান,মাসুক আহমদ, হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন,এম এ মন্নান, ফখরুল ইসলাম, আবু হানিফ, আব্দুল মান্নান,মিজানুর রহমান হেলোয়ার, আবু কালাম,আব্দুল লতিফ, ছালেহ,রেদোয়ান রাজু,আলিম উদ্দিন, কয়েস আহমদ, ওয়ারিছ উদ্দিন, প্রমুখ। কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ও গোয়াইনঘাট উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। কর্মী সভায় বক্তারা বলেন, দেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির ৩১ দফা। আর তা বাস্তবায়নে দরকার একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা। এজন্য যুবদলের প্রতিটি নেতাকর্মীকে বিএনপির একজন প্রতিনিধি হয়ে সাধারণ মানুষের কাছে এগুলো তুলে ধরতে হবে।
আমরা মনে করি অন্তবর্তী সরকার শিগগিরই একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ হয়ে সঠিকভাবে কাজ করেন, তবেই বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে। একজন রাজনৈতিক নেতা, কর্মী ও সমর্থক হিসেবে আমাদের জনগণকে আস্থায় রাখতে হবে, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। রাজনীতির মূল কথা হচ্ছে জনগণের আস্থা অর্জন।
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করে জনগণের আস্থা অর্জনে যুবদলের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
প্রায় দুই যুগ পর গোয়াইনঘাটে অনুষ্ঠিত কর্মীসভা উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ মিছিল সমাবেশে অংশ গ্রহণ করে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24