1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৪:৩২|
শিরোনামঃ
দোয়ারাবাজারে বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় রেফারেল চেইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মোঃ তোফায়েল আহমেদ পুলিশের মাদকবিরোধী অভিযানে জামালগঞ্জে ৪০পিস ইয়াবাসহ আটক ১ দিরাইয়ে বিদ্যুৎ পৃষ্ঠে শিক্ষকের মৃত্যু শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজনীতির নামে মানুষে মানুষে প্রতিহিংসার আগুন জ্বলছে: জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী সমাজের আমীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯,নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও আমজনতার প্রতীক -মোঃ মোসারফ হোসেন “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যে দোয়ারাবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাপ্তাহিক আজকের জনকথা’র উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত ছাতকে বিজ্ঞান মেলা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত

পিআর পদ্ধতি মানিনা,মানবো না” –আনিসুল হক, সুনামগঞ্জ ১

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় রবিবার, আগস্ট ২৪, ২০২৫,
  • 524 বার দেখা হয়েছে

তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি::

রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। (শনিবার) ২৩ আগস্ট বিকেলে জামালগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা সদর মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচার ও বাস্তবায়নের অংশ হিসেবে সভায় লিফলেট ও প্রচারপত্র বিতরণ করেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক।
সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান।যৌথ পরিচালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রোকন এবং ভীমখালী ইউনিয়ন বিএনপির সদস্য আবু সায়েম।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন,জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন খুবেই জরুরি। আমরা জনগণের পক্ষে আছি,জনগণেরপক্ষে আগামী নির্বাচন সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্ধারিত হতে হবে। পিআর পদ্ধতি মানি না, মানব না – কারণ এই পদ্ধতিতে জনগণের ভোটাধিকার ক্ষুন্ন হয়।”
তিনি আরও বলেন, “জনগণ ভোট দিতে চায়, তাদের মতামতের প্রতিফলন চায়। তাই পিআর পদ্ধতি বাতিল করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, জুলফিকার আলী ভুট্রো, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, যুবদল নেতা এনামুল হক এনাম, জামালগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, গোলাম রব্বানী আফিন্দী, মোহাম্মাদ আলী, জামালগঞ্জ সদর ইউনিয়নের আহবায়ক কমিটির আহবায়ক বশীর আহম্মেদ, জামালগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক মোবারক তালুকদার, সদস্য সচিব আসাদ নুর সাদি, ধর্মপাশা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিব উল্লাহ সহ স্থানীয় বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24