1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ১০:১৫|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২৫ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 157 বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টসহ সকল হিন্দু সম্প্রদায়ের সংগঠনের নেতৃবৃন্দের সাথে শারদীয় দূর্গপূজা ২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক(রুটিন দায়িত্ব) অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্যে রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসেন,সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিমল বণিক,সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক বাবু অশোক তালুকদার,সদস্য সচিব এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সবুজসহ জেলা প্রশাসন,সেনাবাহিনী,বিজিবিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক(রুটিন দায়িত্ব) অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম বলেছেন,আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সম্প্রদায়ের ৫দিনব্যাপী হিন্দু সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব শুরু হবে তাই পূজাঁ নির্বিঘ্নে উদযাপন করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির একটি নিরাপদ জায়গা। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির যে একটা মিলবন্ধন রয়েছে তা বাংলাদেশের মধ্যে একটি অনন্য উদাহরণ। তিনি বলেন আগামী দূর্গাপূজা পালন করতে জেলা প্রশাসনের পাশাপাশি আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা বলয় তৈরী করবেন এবং পূজামন্ডপে নিজস্ব ভলেন্টিয়ার থাকবে এবং প্রতিটি পূজামন্ডপকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে বলে ও তিনি জানান। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৭.০৯.২০২৫

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24