1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৪:৩১|
শিরোনামঃ
জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল শাল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের উদ্যোগে ইফতার মাহফিল পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করে সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদ জগন্নাথপুরে ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত সম্পর্কে

শাল্লায় বিএনপির নাছির চৌধুরী’র জনসভা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫,
  • 263 বার দেখা হয়েছে

তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি:

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে বলেন, জীবনের শেষ প্রান্তে এসে আপনাদের পাশে থাকতে চাই। এবারই আমার শেষ নির্বাচন আপনারা কি আমার পাশে থাকবেন ?।আমি অসুস্থ ছিলাম এখন আমি সুস্থহয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। হিন্দু মুসলিম সবাই আমার জন্য দোয়া করবেন। আমি দিরাই-শাল্লার অসমাপ্ত কাজ শেষ করতে পারিনি । এবার সময় এসেছে অসমাপ্ত কাজ শেষ করার। আপনারা এক সময় আমাকে একবার এমপি বানিয়েছেন, আমি কখনো নিজের জন্য কিছু করিনি। জীবনের শেষ সময়ে এসেও আপনাদের পাশে থাকতে চাই।
(সোমবার),১৫ সেপ্টেম্বর বিকেলে উপজেলা বিএনপির ও অঙ্গ সংঘঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল এর সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রিয়াজুল হাসান রিয়াজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা গোলাম রাব্বি (শাকিল), সাগর সরকার, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, একরামুল হোসেন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, বিএনপি নেতা উছমান গণি, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হাসান হাফিজুর রহমান, পিএনপি নেতা আলী আমজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহবুব সোবানী চৌধুরী, সাবেক দিরাই উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রুদ্র মিজান, নাছির চৌধুরীর কন্যা নাজিয়া চৌধুরী জুনেদ তালুকদার ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংঘটনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ সমাবেশে অংশ নেয়।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24