1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১:১১|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

ছাতক থানা পুলিশের অভিযানে নাশকতা, মাদক, ওয়ারেন্টভুক্ত ও চোরাচালান মামলার ৪ আসামী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫,
  • 114 বার দেখা হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে নাশকতা, মাদক, ওয়ারেন্টভুক্ত ও চোরাচালান মামলার চার আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ জনাব মোঃ সফিকুল ইসলাম খান-এর দিক নির্দেশনায় শনিবার (২৭ সেপ্টেম্বর) ও রোববার (২৮ সেপ্টেম্বর) দিনভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

নাশকতা মামলা:
থানার এসআই মোফাখখারুল ইসলাম ও এসআই গোলাম সারোয়ার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযানে ছাতক থানার মামলা নং-২৮ (২২ জুলাই ২০২৫), “Special Powers Act 1974” এর আসামী আব্দুল খালিক (৪৮), পিতা-মৃত আব্দুল গফুর, গ্রাম-খুরমা কে শনিবার রাত ৯টা ৫ মিনিটে উপজেলার খুরমা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মাদক মামলা:
একইদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এসআই সিকান্দর আলী ও সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে ছাতক পৌরসভার বাগবাড়ি মধ্যবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মোঃ তাজুল ইসলাম (৫২), পিতা-মৃত মফিজ আলী, সাং-মৌলভীরগাঁও (গনেশপুর) এর হেফাজত থেকে ১৫ বোতল বিদেশি মদ (AC BLACK 375ml), যার পরিমাণ ৫.৬২৫ লিটার এবং আনুমানিক বাজারমূল্য ২২,৫০০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে ছাতক থানায় মামলা (নং-৪০, তারিখ-২৭/০৯/২০২৫) রুজু করা হয়েছে।

য়ারেন্টভুক্ত আসামী:
এছাড়া একইদিন রাত সাড়ে ৯টার দিকে এসআই সাদেক ও এএসআই নাছির উদ্দিন মোগলপাড়া গ্রামে অভিযান চালিয়ে খয়রুল আলম (৫৫), পিতা-মকবুল আলী, সাং-মোগলপাড়া, ছাতক পৌরসভা-কে গ্রেফতার করেন। তিনি সিআর-৫৫৭/২০২৪ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন।

চোরাচালান মামলা:
রোববার (২৮ সেপ্টেম্বর) ভোর রাত আড়াইটার দিকে এসআই (নিঃ) আখতারুজ্জামান মোবাইল ডিউটির সময় ছৈলা আফজলাবাদ ইউনিয়নের হরিনগর এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফুল মিয়া (২৮), পিতা-মৃত আব্দুল আহাদ-কে তার বসতঘর থেকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ৪২ হাজার পিস সেখ নাসিরুদ্দিন বিড়ি, যার আনুমানিক বাজারমূল্য ৬৭,২০০ টাকা, জব্দ করা হয়। এ ঘটনায় Special Powers Act 1974 এর অধীনে ছাতক থানায় মামলা (নং-৪১, তারিখ-২৮/০৯/২০২৫) দায়ের করা হয়েছে।

ছাতক থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত চার আসামীকে যথাযথ প্রক্রিয়ায় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24