1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:৩৫|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫,
  • 470 বার দেখা হয়েছে

এবাদুর রহমান গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

৩৮ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষক বিদায় নিলেন রাজকীয় ভাবে। চাকুরি জীবন থেকে অবসর নিচ্ছেন প্রিয় শিক্ষক- এমন খবরে বিদ্যালয়ে ছুটে আসেন সাবেক শিক্ষার্থীরা। আশপাশের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেও ছুটে আসেন শিক্ষকরা। তাকে বিদায় জানাতে স্কুলে ভিড় করেন এলাকাবাসী। সৃষ্টি হয় আবেগঘন মুহূর্ত।

বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসীর ভালোবাসায় এভাবেই সিক্ত হয়েছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের কোওর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ দাস। বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসী।

দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন নিত্যানন্দ দাস। এদিন তাকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁকে ফুলে সাজানো গাড়ীতে করে বাড়িতে পৌঁছে দেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

বিদায়ী অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে নিত্যানন্দ দাস বলেন, বিদায় অনেক কষ্টের। তবে আমার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীদের এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। বিদ্যালয়ের যে কোনো প্রয়োজনে আমি পাশে থাকবো।

বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী’র সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও মনসুর মহসিন ডৌবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জওয়াদুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা কলেজের প্রভাষক আতাউর রহমান, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদ, বারহাল ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রিন্সিপাল মাও. নেছার আহমেদ, সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সোহরাওয়ার্দী, গোয়াইনঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার আবুল হোসেন, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহিদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মনজুর আহমেদ, বিএনপি নেতা আব্দুল জলিল, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রশিদ আলী, সেক্রেটারি আব্দুস শুকুর। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24